somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা বলে চলে- একটু- আধটু চিটিং এর মজাই আলাদা... দেখলি কেমন প্রতিশোধ নিলাম...!

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরতের বৃষ্টির মন মাতানো সুরে মেয়েটার ঘুম ভাঙ্গে... আলসে ভাব তখনো কাটেনি...
কেবল উঠবো উঠবো করছে এমন সময় ছেলেটার ফোন আসে...
স্ক্রিন সেভারে ভেসে ওঠে নীল জিন্স আর নেভি-ব্লু কালারের টি-শার্ট পড়া মাথা-মোটা ছেলেটার ছবি...
জানালা দিয়ে তখনো বৃষ্টির টুপ-টাপ শব্দ আসছে...
মেয়েটা আড়মোড়া ভেঙ্গে কলটা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ছেলেটা একাধারে বলে চলে-
অই অই কান ধরছি রে বাপ, এই দেখ সত্যি সত্যি কান ধরছি ...
মেয়েটা মুখ টিপে হেসে চলে কিন্তু উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলে-
কই আমি তো তোর কান ধরা দেখতে পাচ্ছি না!
একটা কান ধরার ছবি পাঠা...
ছেলেটা বলে চলে- ও রে মা মাইরি বলচি... কান ধরছি রে...
আচ্ছা ব্লক খুলে দে...এত্তগুলা কান ধরার ছবি পাঠাচ্ছি... মুপাইলে এত টিপতে ভাল লাগে না...
মেয়েটা এবার আবারো হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলল- ওকে মাফ চা...,
ছেলেটা বলে চলেছে- মাফ কর কুত্তি হারামী শয়তান্নী...অহ অহহ সরি সরি লক্ষী পেত্নী...
না না সোনামণি বাচ্চিমনি চাদনীটা আমার প্লিযযয লাগে তোর...
এইবার মেয়েটা বলে ওকে ওয়েট কর... এরপর মেয়েটা এক হাতে ফোন ধরে অন্য হাতে পিসিতে বসে...
লগ ইন করেইব্লক লিস্টে চলে যায়... একে একে এত্ত এত্ত নামের ভিড়ে ছেলেটার নাম খুঁজে বের করে আনব্লক করে ...
ইনবক্সে গিয়ে লিখে- ছবি দে... আর মনে মনে ছেলেটার কান ধরার ছবি কল্পনা করে হাসতে থাকে... হাতে তখন ও ফোন ধরা...
সেকেন্ডের মধ্যেই মেসেজ এলো-- ওকে জান, লাভ ইউ সুইটি...
মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যেই রিপ্লাই দিতে গেল অমনি দেখে- সে ব্লক...
তব্দিত হয়ে কি করবে ভাবার আগেই হাতে ধরা ফোনে ছেলেটার অট্টহাসি ভেসে আসে
সেই সাথে বিজয়ের গর্ব ভরা কথা- কি মনে করছিলি তুই? আমাকে হারাবি...? এখন দেখ কেমন লাগে...?
মেয়েটা তব্দালাগা কন্ঠে বলে ওঠে- চিটিং...
ছেলেটা বলে চলে- একটু- আধটু চিটিং এর মজাই আলাদা... দেখলি কেমন প্রতিশোধ নিলাম...!
মেয়েটা কিছু বলে না... নীরবে ফোনটা রেখে দেয়...
এরপরদেখে- “am so lonely…” রিং টোনটা একটানা বেজে চলছে...
১/২/৩ করে... ১৭বার মিসড কল উঠলো ফোনে...
মেয়েটা চুপচাপ পিসিতে চোখ রাখে... একটু পরেই দেখে ছেলেটা ব্লক খুলে আবার লিখছে--
মাইরি বলচি তুই একটা হারামীর হারামী... শয়তান্নী...
আমাকে কখনোই জিততে দিস না... এইবার কথা বল ...
মেয়েটা মুখ টিপে হাসতে থাকে... আর মনে মনে বলে...
জ্বলতে থাক বদের হাড্ডি ক্ষ্যাপাটে পাগলাটা আমার...
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×