ভাদ্রের অঝোর বর্ষণে ডুবে যায় প্রিয় নাকফুল...
আলতো করে খুলে নেয় কেউ কানে থাকা দুল... !
লেপ্টে যাওয়া কাজল... নিকোটিনের ধোঁয়া ওঠা ঠোঁটের চাপ...
উত্তরের হাওয়ার সাথে বুকের ভেতরে থেকে হু হু করে ওঠা শিরশিরে অনুভব...
বিষণ্ণ স্টেশনে ঝলমলে মায়া নামক ট্রামের আগমন... তুমুল ভালোবাসার বৃষ্টি ...
প্রিয় ঘাসফড়িঙটাকে ধরে রাখার টান...
আলুথালু বেশের ছায়া পড়ে সুখের আয়নায়...
তুই আছিস লাল ওড়নাটার ভাঁজে “তুই তুই” গন্ধে...
তুই আছিস বৃষ্টি ভেজা পায়ের পায়েলের ছন্দে...
তুই আছিস... টুংটাং শব্দের এক ডজন চুড়িতে...
তুই আছিস রঙ- বেরঙের ভালোলাগার রঙ তুলিতে...
তুই আছিস কপালের কালো টিপে...
তুই আছিস এলো চুলের এক জোড়া কালো ক্লিপে...
তুই আছিস বুকের ভেতর ভালোবাসা নামক দ্বীপে ...
তুই আছিস সন্ধ্যেবেলার ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে...
তুই আছিস ডিব্বা ভর্তি অভিমানের ধাপে ধাপে...
তুই আছিস সকালের ঘুম ভাঙানি মেসেজে...
স্বপ্নিল সাজে মনটা আমার তাই সাজে যে... !
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



