somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখছিস... কতটা ভালো আছি... ? কত ভালো ভাবে দিন কেটে যাচ্ছে... আমার...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>ছেলেটা জিজ্ঞেস করেছিলো মেয়েটাকে-
>কেমন আছিস...?
>উত্তরে মেয়েটা বলেছিলো-
>> এলো চুলে আর লেপ্টানো কাজলের কালিতে যখন ঢুলুঢুলু চোখ খুলতে চাই
ঠিক তার আগেই বিছানা হাতড়ে মোবাইলটা খুঁজে নেই যেন চোখ খুলেই হাতে মোবাইলটা থাকে...
এরপর জমানো কিছু মুঠোবার্তার শব্দে শুকনো ঠোঁট বুলিয়ে দেই...
আমার গুড মর্নিং সকালের শুরুহয়...
নিদ্রালু নিঝুম দুপুরে যখন চারপাশ জুড়ে শূন্যতার সৃষ্টি হয়...
তখন কানে ইয়ার ফোনটা লাগিয়ে গান শুনছি ভাব নিয়ে
তোর অজান্তে রেকর্ড করা ঘোরলাগা কন্ঠের মাঝে কখনো মুচকি হাসি কখনো নোনা জল মিশিয়ে দেই...
অদ্ভুদ শূন্যতা তখন ভালোলাগা আর খারাপ লাগার মত কিছু অনুভূতিতে আপ- ডাউন করতে থাকে...
বিকেলে ছাদে গিয়ে যখন উদাসীনতায় আকাশের দিকে বারবার তাকাই
তখন তোকে একটা একটা করে চিরকুট লিখে ড্রাফটে জমিয়ে একা একা কথা বলি...
সন্ধ্যার এক কাপ চায়ে একা একাই হুড়োহুড়ি করতে চুপিসারে ঝুল বারান্দায় গিয়ে বসি...
আনমনে একটু চা উছলে ফেলে দেই রোজ রোজ কোন না কোন ওড়নায় ...
এরপর সেই দাগ দেখে আনমনে বলে উঠি- নতুন ওড়না কিনে দিবি কিন্তু কইলাম...
তারপর একটা মিসডবার্তার অপেক্ষায় বারবার মুঠোফোনটার দিকে তাকাই...
অবশেষে নিজেই আর একটা নাম্বার থেকে মিসডবার্তা দেই...
তারপর ফেবুতে আসি... কিন্তু সবুজ সিগন্যাল আর কখনোই জ্বলে ওঠেনি...
এরপর আড়ালে থেকেই একটু ঢুঁ মারি... জমে থাকা চ্যাটালাপে ডুব দেই...
রাতে যখন ঘুম আসে না... তখন কি করি জানিস... ?
সেই ঘুম পাড়ানী মেসেজে চোখ বুলাই- ঘুমা এখন...
শব্দ দুটো তখন দু’চোখের জলে ভিজে যায়...
এরপর ক্লান্ত চোখ এক সময় বন্ধ হয়ে যায়...
নিয়মিত অভ্যাসগুলো একটাও ছাড়িনি দেখেছিস...
তোকে ভালবাসতেও ভুলে যাইনি...
দেখছিস... কতটা ভালো আছি... ?
কত ভালো ভাবে দিন কেটে যাচ্ছে... আমার...!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×