>বাবা- মা’র অবাধ্য হওয়ায় এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারনে অতিস্ট হয়ে বরিশালের সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী মুনার বিরুদ্ধে বাবা মামালা করেছেন আদালতে! মেয়ে ছিলো পুরাই অবাধ্য চাল-চলনে, লাইফ স্টাইলে (ঘটনা জানতে চোখ রাখুন ইত্তেফাকের আজকের ৪ পাতায়) ...।।
>আমি বলবো বেশ করেছেন বাবা! যেসব ছেলে মেয়েরা পারিবারিক শাসন কে অগ্রাহ্য করে, পারিবারিক নীতিমালা ভংগ করে যাচ্ছে-তাই জীবন যাপন করে, তাদের বাবা- মা’রা যদি তাদের শাসন করে ঠিক মত গড়ে তুলতে না পারে, তাদের চাল-চলনের পরিবর্তন করতে না পারে, এবং তাদের ভুলগুলোর শোধরানোর সব চেষ্টাই যদি বিফলে যায় তাহলে তাদের আইনের হাতেই তুলে দেয়া উচিৎ! এরপর তাদের শোধরানোর চেষ্টা করা হোক!
>> জানি কোন বাবা-মা’ই চাইবে না তার সন্তান আদালতে যাক বিচারের জন্য! কিন্তু কিছু বর্তমান যুগের কিছু ছেলে/মেয়ের আচরন/ চাল-চলন, লাইফ স্টাইল সত্যি অবাক করার মত! তারা নিজেদের অবস্থানে সন্তুষ্ট নয়, তারা শৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হতে চায় না... আজিব কারবার!
>> একটা ছেলে যতটুকু স্বাধীনতা পায় তার থেকে বেশী স্বাধীনতা আমার বাবা- মা আমাকে দিয়েছিলো... এখন পর্যন্ত দিয়ে রেখেছে কিন্তু কখনো আমি আমার লিমিট ক্রস করিনি আর এটা সম্ভব হয়েছে নিজের ঐকান্তিক ইচ্ছেয়...আমি কখনো আমার বাবা-মা’র বিশ্বাস আস্থাকে ভংগ করিনি... আশা করছি করবো না...
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


