>গত ৩১ আগস্টে রংপুর বদরগঞ্জ উপজেলার খবর- সাপে কাটা রোগীর চিকিৎসা করছে মহিলা ওঝা ঝাড়ফুঁক দিয়ে, ছবি দিয়ে প্রকাশিত হয় তা পেপারে... আজকের ইত্তেফাক সম্পাদকীয়তে এসেছে সে সময় না কি দাক্তুর বিজি ছিলো ফেসবুকে... ঘটনা কতটা সত্য তা জানি না... কিন্তু আমার নিজের-ই এমন অভিজ্ঞতা হয়েছে দুইবার...
> প্রথমবার- দিনাজপুর মেডিকেল হাসপাতালে গলার ডাক্তার এর কাছে গেলে, দেখি তিনি বেশি ইয়াং, সামনে ল্যাপি ওপেন করা আছে... তিনি যখন আমাকে জিভ বের করে চামচ জাতীয় একটা যন্ত্র দিয়ে জিভ আটকে রেখেছিলেন গলা দেখবে বলে, তখন আমি ইয়াক ইয়াক করছিলাম, আর তিনি চোখ ল্যাপিতে রেখে এক আঙ্গুলের স্ক্রলে ফেবু কিংবা ব্রাউজিং এ বিজি ছিলেন, আর আমি ইয়াক ইয়াক করছিলাম বলে তিনি আগে গলা না দেখে আমাকে বকা দিচ্ছিলেন- এমন করছেন কেন, তেমন করছেন কেন...?
> এরপর যখন (এটাও দিনাজপুর মেডিকেল এ ) দাঁতের দাক্তুর এর কাছে গেলাম তখন দেখি দাক্তুর ( বিশেষজ্ঞ ) এর টেবিলে টাচ স্ক্রিন মোবাইল রাখা আর তিনি সেখানে স্ক্রল করে যাচ্ছেন, আমি তার পাশে বসার পর তিনি মোবাইলের দিকে তাকিয়েই বললেন, হা করেন, এরপর আমার যে দাঁতের সমস্যা সেটা ঠিকমত বের করতে না পেরে... (কারন তার চোখ ছিলো মোবাইলে...) তার সহকারী ইন্টার্নী ডাক্তারদের দেখতে বললেন... ওরা ৪জন এসে আমার ঠোঁট চাপাচাপি করে, টানাটানি করে ( পেছনের দাঁতে প্রব ছিলো) কোন দাঁতে প্রব সেটা দেখার চেষ্টা করলো...
>> তো এই হলো অবস্থা! দাক্তুরদের নিয়ে অনেক অভিযোগ আছে, নতুন করে যোগ হচ্ছে ফেবু নেশা... !!!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


