somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমিজ তোকে চুবিয়ে মেরে ফেলবো না...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলিনি তোকে সারাক্ষন ভালোবাসি ভালোবাসি বলে কানের কাছে প্যানপ্যান কর...
শুধু বলেছি ভাদ্র কিংবা গ্রীষ্মে আমার যখন গরমে হ্যাসফ্যাস লাগবে
তখন তুই পাখা নিয়ে বাতাস করিস...
না হয় কিছুক্ষন তুই কিছুক্ষন আমি করবো এমন শর্তেই মেতে উঠিস...
হিহিহি আমি জানি তুই তখন বলবি- যদি বাতাসে ওড়না সরে যায়...
শোন এসব ফালতু কথায় আমি কান দেবো না হু... বাতাস করতে বলেছি, করবি...
প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলছি না...
শুধু সপ্তাহে একদিন কিংবা মাসে একবার সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটতে গিয়ে
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাবে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাস...
বলিনি এইটা খাবো সেইটা খাবো শুধু আমাকে কুলফি মালাই খাওয়ালেই হবে...
বলিনি অইটা আন সেইটা আন... এক ডজন কাঁচের চুড়ি এনে দিলেই চলবে...
বলিনি গাড়ি কিনে ঘুরতে নিয়ে যা... আমার বাপু রিকশাতেই ঘুরতে খুব ভালো লাগে...
হুট ফেলে দিয়ে দুজনে পাশাপাশি বসে কখনো ঝিরিঝিরি বাতাসের হিমেল হাওয়ায়
কখনো ঝুম বৃষ্টিতে ঘুরে বেড়াবো...
জানিস আমার না সাইকেল চালানোর খুব শখ ছিলো,
শিখেছিলাম ছোটবেলায় এরপর ভুলে গেছি...
আচ্ছা,তুই না হয় একটা সাইকেল কিনিস, কিনে আমায় একটু শিখিয়ে দিস... হিহিহি ......
অই রোজ রোজ সমুদ্রে নিয়ে যেতে না পারিস, একটা শান বাঁধানো পুকুর বানিয়ে দিস...
তাতে থাকবে লাল/সাদা শাপলা ফুলের খেলা... আর হাঁসের জলকেলি ...
তুই সাঁতার কেটে বেড়াবি... আমি পা ডুবিয়ে বসে থাকবো...
একটু একটু পর পর তুই এসে আমার সাথে জলকেলি করবি...
আমি হাসতে হাসতে লুটিয়ে পড়বো...
কখনো তুইএসে দূরে বসে আমার পাগলামী দেখবি...
কখনো আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মজা দেখবো...
হাহহাহ প্রমিজ তোকে চুবিয়ে মেরে ফেলবো না...
তুই তো সাঁতারু ... হিহিহি !
অই জানিস আমার না সাঁতার কাটার খুব শখ ছিলো...
আমি তোর পিঠের উপর উঠে সাতার কাটা শিখবো... আহা কি দারুন হবে বল তো...?
ছেলেটার পিঠে মেয়েটা উঠে তাকে আঁকড়ে ধরে থাকবে আর
ছেলেটা হ্যাসফ্যাসিয়ে পাখির ডানার মত হাত দুটো ঝটপটিয়ে সাঁতার কাটবে...
না না থাক তুই ফেলে দিয়ে মেরে ফেলবি আমায়
নতুন কাউকে বাগিয়ে নিতে... হিহিহি ...
তুই যে বদের হাড্ডিগুড্ডি...
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×