তোর সাজানো মিথ্যেগুলো দিয়ে একটা স্ট্যাটাস দিস....
আমি তাতে লাইক/ কমেন্ট বইয়ে দেবো...
তোর নাটুকে বাস্তবতাগুলো দিয়ে একটা গল্প লিখিস
আমি সেই গল্পের মুগ্ধ পাঠক হবো......।।
তোর আজ/কাল/পরশুর এক এক রকম ডায়লগ দিয়ে কবিতা লিখিস
আমি সেই কবিতার শ্রোতা শুধু না আবৃতিও করে শোনাবো...
তোর বিটেকেলে হাসি দিয়ে সুর বানিয়ে ফেলিস...
আমি তোর কন্ঠে সেই সুরের সুরেলা সঙ্গীত শুনবো...
তোর ভুলগুলো দিয়ে একটি পাহাড় বানিয়ে ফেলিস...
আমি সেই পাহাড়ে হেঁটে বেড়াবো...
তোর ভালোবাসার আড়ালে যে সুন্দর মিথ্যেটা সাজানো ছিলো...
সেটা তোর চোখে সুন্দর করে সাজিয়ে রাখিস...
আমি আড়চোখে সেটা আর ও একবার দেখে নেবো......।।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


