আজ বাপির জন্মদিন.........
প্রতি অকেশনে নিজ হাতে কার্ড বানিয়ে, গাছের ফুল দিয়ে উইশ করি পরিবারের সবাইকে... কিন্তু মন ভালো নেই, আম্মিগুলা (ভাগ্নি) অসুস্থ তাই কিছু করিনি, গিফট ও আনিনি...কিন্তু বিকেল বেলা মনে হলো, নাস্তা তো বানাতেই হবে একটু বেশি কিছু আয়োজন করি... তাই করলাম।।
একজন বাবা হিসেবে বাপি যতটা প্রিয় তার থেকে মনে হয় সে একজন ছেলে আর ভাই হিসেবে অনেক যোগ্য ...! আমার দাদীমার যোগ্য সন্তান হিসেবে বাপি যা করেছে তাতে আমরা অবাক হই, আর চাচারা পুরো পরিবার কখনোই কোনভাবে বাপির ঋণ শোধ করতে পারবে না... তার থেকেও বড় কথা আমার বাপি এখন কমন বাপি... tongue emoticon ! পুরো পাড়ার (এলাকা) সব বাচ্চুরা বাপিকে বাপি বলে ডাকে... অনেক বড়রাও বাপি বাপি বলে... সে এক আজিব কাহিনী...
বাপি বলে- আমি মরে গেলে এই বাচ্চাগুলাই আমার জন্য কাঁদবে বেশি...! বাচ্চাদের জন্য সব সময় চক্লেট/ হাজমোলা/ সিভিট, খেলার জিনিস রেডি থাকে... সবমিলিয়ে বাপি তো বাপি-ই.........
শুভ জন্মদিন বাপি...
গাজর/বিস্কুটের পুডিং......

নুডুলস......

ফুলকপি ফ্রাই......।

সালাদ......

সবজি/ ধনেপাতা ফ্রাই/সব্জি বড়া... /শেমাই... বড়ই... কমলা... বেদেনা......







সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




