
অই শোন না রে... ?
একটু সময় কি দেয়া যায় না আমায়... ?
কাল কি হবে সময় একটু...
সারাটাদিন তোর চোখে ডুব দিতাম.........
সপ্তাহ জুড়ে থাকা অভিমান গুলো ঢেলে দিতাম...
আলতো করে হাতটা ছুঁয়ে ...... মুগ্ধ হতাম...
বাউন্ডুলে এই তোর চুলগুলো এলোমেলো করে দিয়ে মজা নিতাম...
ইচ্ছে হলে একটু খামচামি করতাম... ...
আদুরে বায়নায় তোর কান ঝালাপালা করতাম...
সবুজ ঘাসে হেঁটে হেঁটে জমানো গল্পগুলো গরগর করে বলে দিতাম...
রাস্তার পাশের টং দোকানে এক কাপ চায়ে হুড়োহুড়ি করতাম...
একটা বেগুনীতে দুপাশ থেকে কামড় বসাতাম.........
এই সেই বাহানায় যদি তোকে রোজ রোজ এভাবেই আটকাতে পারতাম...
আহা... সুখ সুখ ভালোলাগায় মরেই যেতাম............।।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



