
অই অই ঝুনঝুনীর মা দুখানা কাঁচা মরিচ আর
একটা পিঁয়াজ কেটে আনতো ভাত খাবো...
পাগ্লুর এমন মেসেজে মাথা ঘুরান্টি দিয়ে পড়েই যাচ্ছিলাম!!
ঝুনঝুনির মা!!! আমি ঝুনঝুনির মা...!!!
জুতা আনবো কিন্তু! ফিরতি মেসেজে লিখি!
হু তুই ঝুনঝুনীর মত চলিস তাই ঝুনঝুনীর মা কইছি...
খিক্স... কোন সমস্যা ...............?
অই তুই জিল্পির বাপ... যা মরিচ পিঁয়াজ আনুম না...
তুই আমারে জিল্পির বাপ কইলি কেন...?
তুই জিল্পির প্যাঁচের মত কথা বলিস, চলিস তাই কইছি...
তুই কুলফির মা... সারাদিন খালি কুলফি কুলফি করিস...
তুই না ক্যাপসুলের বাপ... যা ভাগ...
ক্যাপসুল কইলি কেন চুড়ির মা...
তুই ট্যাবলেটের বাপ... চুড়ির মা কইলি কেন?
অই অই মানে কি... আরিয়ানার মা...? কি সব কইতেছিস...?
এইতো লাইনে আসছিস... আহনাফের বাপ... খুক খুক...
আচ্ছা এই শোন রসগোল্লার বাপ... ভাত খেয়েছিস...?
শালা, হ্রামী... নটাঙ্কী... আমি রসগোল্লার বাপ...
তুই তুই ফুচকার মা... ...............
আহ্ থাম তো সন্দেশের বাপ...
কি কইলি আমি সন্দেশের বাপ...? তুই আমের মা...
তুই লিচুর বাপ... চলতেই আছে...
খামচামীময় ভালোবাসাবাসি...... বিলুইটা মিউউউউউ...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




