রক্তের গ্রুপ পরীক্ষা করতে গিয়ে যখন দেখা গেলো - মামনীর সাথে মিলেনি, মিলেছে বাপির সাথে...
মামনী ক্ষেপে ফায়ার ( দুষ্টুমি ছলে) ! বারবার বলছে- সব আমার পেয়েছে অথচ রক্তের বাপের সাথে মিলেছে!
ওইদিকে বাপি বিটেকেলে ( দুষ্টুমি ছলে) হাসি হাসছে আর বলছে-
আমার কিছু হলে তুই ছাড়া যেন অন্য কেউ আমাকে রক্ত না দেয়!
আর তার সাথে রক্ত মিলেছে এই নিয়ে সে মহা খুশী...
আর ফ্যান্টাসীতে ভোগা এই আমার মাথা তখন খারাপ- কারন আমি চেয়েছিলাম-
আমার রক্তের গ্রুপ হোক- “ও নেগেটিভ” ! রেয়ার রক্ত , যেন আমার প্রয়োজনে রক্ত না পেলে হাহাকার হয় সবদিকে... ! খুক খুক...
মজার ব্যাপার হলো আমি শুধু মামনীর কার্বন কপি না প্রায় সময় মামনীর যা হয় সাথে সাথে আমার তা হয়...!
এই আমার মামনী আমার জয়িতা... সন্তান/ বোন/ প্রেমিকা/ স্ত্রী/ বৌমা / ভাবীমা/ মামনী আর নানীমাম্মা হিসেবে
জীবনের প্রতিটি চরিত্রে একজন সফল মেয়ে... জীবনে এত স্ট্রাগল করেছে, করছে যে ..
মাঝে মাঝে অবাক হই কিভাবে একটা মানুষ এত কিছু করতে পারে...!
পড়াশুনা/ খেলাধুলা/ চাকরী জীবন/ সংসার সামলানো , ঘরে/ বাইরে কোনদিকেই মামনী থেমে থাকেনি...
ধুমিয়ে নিজ দায়িত্ব পালনের সাথে সাথে সবদিক সামলিয়ে চলেছে...
এমন একজন জয়িতার মেয়ে হয়ে হাজারবার জন্মাতে চাই...
এমন একজন জয়িতা মায়ের পাশে সব সময় থাকতে চাই...
আগলে রাখতে চাই ঠিক সেইভাবে যেভাবে সে এখন আমাকে/ আমাদের আগলে রেখেছে...
ভালো থেকো মামনী!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



