> কিছুদিন আগে এক ডাক্তার আমাকে একটা পেইন কিলার প্রেস্ক্রাইব করে! নাম “ সিন্টা” !
ব্যথা থাকলে- ৩ বার খেতে হবে! আমি ৫/৬ দিন আগে সেই ঔষধ কিনতে দোকানে যাই!
নাম বলার পর দোকানদার বলে- এটা তো পাওয়া যাচ্ছে না এখন! কারন এটা দিয়ে পোলাপাইন নেশা করছে!
এরপর তিনি আমাকে ডিটেইলস বললেন! এবং অই গ্রুপের অন্য একটা কোম্পানীর মেডিসিন দিগুন দাম নিয়ে
( ১৫ টাকার জায়গায় ৩০ টাকা) দুইটা দিলেন! আমি দ্বিধা নিয়ে তাকে বার বার জিজ্ঞেস করেছি - প্রব হবে না তো?
তিনি বললেন না হবে না! এটা ঘুমেরও কাজ করে!
> বাসায় এসে মামনীকে বলার পর মামনী আমাকে সেটা খেতে নিষেধ করে!
কিন্তু পেইন থাকায় এবং খুব বেশি গুরুত্ব না দিয়ে আমি খাই! খাওয়ার পর পেইন একটু কমে !
এরপর মেডিসিন খাওয়ার ৩/৪ ঘন্টার মধ্যে আমার ঘরে আমি at a Time দুইবার
পুরো শরীর ঘেমে মাথা ঘুরে পরে যাইতে নেই এবং গা গুলিয়ে বমি আসে! নিজেকে সামলাই!
এরপর প্রায় ৩ দিন আমার মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে, শরীরে ক্লান্তি... চোখ মুখ বসে কেমন হয়ে যায়... !
আমি আর একটা ভুল করেছিলাম, আমার এত ডাক্তার বন্ধুনী আছে,
পরিচিত ডাক্তার আছে তাদের কারো সাথেই এই মেডিসিন খাওয়ার আগে কথা বলিনি!
যদিও পরে এক রিপ্রেজেন্টেটিভ বলেছেন- ব্যথার জন্য এই মেডিসিন ভাল কাজ করে!
ভাবছি আমি যদি ডাক্তারের প্রেস্ক্রাইব অনুযায়ী ৩ বেলা খাইতাম ( ব্যথা থাকলে)
তাইলে তো আমারে খুইজা পাওয়া যাইতো না!!!
>> এখন কথা হলো- কোন মেডিসিন নেশাযুক্ত তা নেশাখোররা জানে কিভাবে? কিভাবে এই মেডিসিন এত প্রচার পায়?
এই মেডিসিনের ভেতরের অংশ বের করে না কি খায় নেশাখোররা... !
এক প্যাথিডিন এর কথা জানতাম কিন্তু এই টাইপের আর ও যে কিছু মেডিসিন আছে তা জানা ছিলো না!
চিন্তার বিষয় - যারা এসব মেডিসিন তৈরি করছে ( মানে যে কোম্পানী) কিংবা
যারা সাপ্লাই করছে তাদের মাধ্যমেই কি নেশাখোরেরা এসব জানতে পারছে? না কি ডাক্তারদের?
মাঝখান থেকে মেডিসিনের দোকানদারেরা দিগুন দামে সেসব মেডিসিন বিক্রি করছে!!
ভাগ্যিস সাপ্লাই কিছুটা বন্ধ করে দেয়া হয়েছে নইলে হয়ত
কাশের সিরাপ এর মত এই “ সিন্টা” পোলাপাইন কে খেয়ে ফেলতো...... যেভাবে খাচ্ছে “ ইয়াবা” ... !
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




