> এ কয়দিন ফেসবুক সয়লাব ছিলো মেয়েদের- “ ব্রা” “প্যান্টি” আর থ্রি পিস দিয়ে! ভাবতে অবাক লাগে-
এই ডিজিটাল যুগেও মেয়েদের ব্রা প্যান্টি নিয়ে আপনাদের সুড়সুড়ি ওঠে অথচ
একটা মেয়েকেও দেখলাম না আপনাদের দুই টাকার “ জাইঙ্গা” নিয়ে কথা বলতে !
আপনারা দিব্বি মেয়েদের সাইজ জানতে চান, অথচ কোন মেয়েকে দেখলাম না- কোন পুরুষের সাইজ নিয়ে চুল্কাইতে!!
> যখন- ই ব্রেস্ট ক্যানসার , জরায়ু ক্যান্সার নিয়ে কেউ লিখতে গেছে,
তখন-ই একদল আইসা বলে- এসব নিয়ে লিখেন কেন?
মেয়েদের পিরিয়ড নিয়া লিখতে গেলেও আর এক দল আইসা যায়- এসব নিয়ে লিখেন কেন?
মেয়েদের ওড়না পড়া/ না পড়া/ এক সাইডে ওড়না পড়া / হিজাব পড়া নিয়া, বোরখা পড়া নিয়া কত ফতোয়া আসে--
সেই আপনারাই আবার সুন্দর কইরা- ব্রা আর প্যান্টি নিয়া ট্রল করছেন! আরেব্বা!! এত সুড়সুড়ি আপনাদের?
>> না আমরা যারা সচেতন কিংবা মুখচোরা না,
সব কিছু সয়ে যাবো এমন পাব্লিক না তারা এসবে বিব্রত হইনি ( খুব কম সংখ্যক) কিন্তু হয়েছে অনেক মেয়েরাই!
তাতে কি? আপনারা এ যুগেও ব্রা প্যান্টিতে যৌনতা খোঁজেন !
অথচ এটা যে একটা পোশাক সেটা মানতে আপনারা নারাজ!
সবকিছুর মধ্যে যৌনতা আর সুড়সুড়ি খোঁজা এখন একটা কমন মানসিক রোগ হয়ে গেছে! !!
দেখে অবাক হলাম- এই রোগে আক্রান্ত অনেকেই উচ্চ শিক্ষিত কিংবা শিক্ষিত... !
>>> বাকি রইলো- ট্রলাকারীরা! এদের জন্য আগেও বলেছিলাম-
“ অতি বাড় বেড়োনা, ঝড়ে পড়ে যাবে”
আকাশের দিকে তাকিয়ে থুথু ছিটালে নিজের গায়েই এসে পড়ে... !
শিক্ষা হলেও লজ্জা হয়নি তাদের!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




