অনুভূতির পান্ডুলিপি
০২ রা জুন, ২০১৬ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাস্তার সেই নির্জন মোড়ে বিষাক্ত বাতাসে গল্পের ডানাগুলো নীল হয়ে গেছে।ঝরে পড়েছে ঝুল বারান্দায় বাদুরের মতো ঝুলে থাকা শেষ বিকেলটাও।সময় বেঁধেছে নতুন বসতি।নতুন উদ্যামে উড়ছে ঘূর্নিময় তারুন্যের পতাকা।
প্রতি সন্ধার প্রদিপ নিভে যায়,অভিশপ্ত প্রেতের ফুৎকারে।নরম বালিশের নিচে ডুকরে কেঁদে উঠে,রাতে নিঃস্তব্দতা।চা'য়ের লিকারে গরম খবর মিশিয়ে আর আড্ডা জমে না বকুল মামার দোকানটাতে।
ভোঁতা সুচের আঘাতে ফুসফুসের অ্যালভিওলাসগুলো বেলুনের মতো ফুটে ফুটে দীর্ঘশ্বাস ছাড়ে।আঙ্গুলের ফাঁকে ম্রিয়মান সূর্য মাথা নুইয়ে প্রনাম করে অন্ধকারের কুৎসিত পা'য়ে। হিংস্র নেকড়ের দল বিষাক্ত দাঁতের ফলা দিয়ে চষে বেড়ায় নরম মাংসের স্বাদ।শান্তিকামী শামুকের দল মিছিল করে মস্তকহীন পাখিদের আত্মহুতির কষ্টে।ক্ষুদার্থ পিপড়ারা ফেরোমন ছড়িয়ে দেয়,চিঠির নীল খামে ভরে।
মেঘাদ্রীকা,আলমারীর শেলফের তলায় লুকিয়ে রাখা আলাদীনের প্রদিপ যেদিন তুমি বের করবে,বিষন্ন টেলিগ্রাম তারের উপর বসে থাকা একা পাখিটাও সেদিন চমকে চোঁখের জল ফেলবে,ভেজাবে তোঁষকের নিচে ফেলে রাখা অনুভূতির পান্ডুলিপিকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক...
...বাকিটুকু পড়ুনপ্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই...
...বাকিটুকু পড়ুন
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#...
...বাকিটুকু পড়ুন
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ...
...বাকিটুকু পড়ুন