ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস!
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিসেম্বর মাসে নতুন দিল্লীতে গণধর্ষণের শিকার হয়ে একজন মহিলা মারা যান। সংবাদভিত্তিক ওয়েবসাইট দি ডেইলি বিস্ট জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি থেকে মেয়েদের আত্মরক্ষার জন্য সম্প্রতি ‘এসআরএম ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র তিন জন প্রকৌশলী তৈরি করেছেন এক বিশেষ ধরণের অন্তর্বাস।
সেন্সর এবং ইলেকট্রিক সার্কিট বোর্ড যুক্ত এই অন্তর্বাসের সেন্সরে এমন পরিস্থিতি ধরা পড়লে, আক্রমণকারীকে প্রায় ৩,৮০০ কিলোভোল্ট বৈদ্যুতিক শক দিতে সক্ষম। প্রয়োজনে এটি প্রায় ৮২ বার শক দিতে সক্ষম। কিন্তু ভেতরের অংশে বিদ্যুৎ প্রতিরোধী পলিমার থাকার কারণে, পরিধানকারীর আহত হবার আশঙ্কা থাকে না। এমনকি আক্রমণের শিকার হলে, স্বয়ংক্রিয়ভাবেই এটি পরিবার বা নিকটস্থ পুলিশ স্টেশনে এসএমএস করবে। সেই সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম সংযুক্ত থাকায় ঘটনার অবস্থানও জানিয়ে দেবে এটি।
সোসাইটি হানেসিং ইকুইপমেন্ট নামে এই প্রকল্প সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ইনিশিয়েটিভ ফর সাস্টেনেবোল টেকনোলজিস অ্যান্ড ইন্সটিটিউশন থেকে ‘গান্ধিয়ান ইয়ং টেকনোলজি ইনভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন