আমি তখন ক্লাস ২/৩ তে পরি সরকারি কোয়াটার এ থাকার সুবাদে আমার সমবয়সী বন্ধু বান্ধব এর অভাব ছিল না... আমার মনে আছে যেকোনো উপলক্ষ পেলেই আগে স্কুলে লম্বা ছুটি দিতো । ছুটি যেন শেষ এই হতে চাইতোনা... আর ছুটির সময়টাতে আমাদের বিচ্ছু বাহিনিকে আরবি পড়াত এক হুজুর । সাদা এক আলখেল্লা পরতেন সবসময় আর পড়ানোর সময় হাতে থাকতো একটা নিম গাছের ডাল... মেসওয়াক করতে করতে পড়া ধরতেন আর না পারলেই ঐ ডাল দিয়ে আলতো করে হাতে বারি দিতেন । আমি বরাবরই পড়া শিখে আসতাম! নাহ মাইর খাওয়ার ভয়ে না... যে সবচেয়ে ভালো করতো হুজুর তার খাতায় "ভেরী গুড" লিখে দিতেন আর মাস শেষে যে সবচেয়ে বেশি "ভেরী গুড" পেতো তার জন্য কিছু না কিছু পুরস্কার থাকতো । প্রথম মাসে না পারলেও দ্বিতীয় মাসে গুনে দেখা গেল সবচেয়ে বেশি "ভেরী গুড" আমার !!! আমি খুশি মনে হুজুর এর দিকে তাকালাম হুজুর তার সাদা দাড়িতে হাত বুলাতে বুলাতে আমার হাতে একটা “কালির কলম” পুরস্কার হিসেবে দিলেন... আমি কলমটা হাতে নিয়ে আর সবার দিকে তাকালাম দেখি সবার মন খারাপ... এমন সময় হুজুর খুক খুক কাশি দিয়ে আমার কাঁধ ঝাকিয়ে বললেন আরও মনোযোগ দিয়া পড়তে হবে বুঝলি ? আমি বললাম হুম... উনি বললেন হুম আবার কি ইনশাল্লাহ বল!!! আমি বললাম ইনশাল্লাহ... হঠাৎ আগের বার যে প্রথম হইছিল সে মন খারাপ করে বললো হুজুর পড়ালেখায় ভালো করার একটা সূরা শিখাইয়া দেন তো । হুজুর কটমট করে ওর দিকে তাকিয়ে বললেন না পইড়া খালি মাঠে দৌড়াইলে কি আর পড়ালেখায় ভালো করা যাইব ??? বিসমিল্লাহ বইলা পড়তে বসবি আর মনোযোগ দিয়া পড়বি তাইলেই ভালো করবি । তার পর আঙ্গুল দিয়ে জানালা দিয়া একটা গাছ দেখিয়ে বললেন এই গাছ এর ছাল খাইলে ব্রেইন ভালো হয়... আমি গাছটার দিকে তাকিয়ে হাই তুল্লাম । ছুটির পরে আমরা কি করছিলাম মনে করলে এখনও বেপক হাসি পায় আমার
ছাল খাইলে ব্রেইন ভালো হয় !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।