somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু কল্পনার বিলাসী স্রোত --

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্ব-শরীরী দেবীতমা, সু-স্বাগতম!
মোম আশার চর্ম ঘাঘরা তুলে শিশির মৃত্তিকাকে দেখালে নগ্ন চরণ ছাপ।
কোমরে কোমরে তাই উৎসব হল সাম্পান দোলা,
মাখন নরম যুগল সংগমে প্রবাহ দিল অর্ঘ্যহিম,
স্পর্শনেই তোমার কামরাঙা লাজ।
স্বপ্ন-ঊর্মি দেহের ভাজে ভাজে প্রবেশমাত্রই মধুগামী পাখি,
কোমল ঠোঁটে ভাঙলো কারুকাজ।


তোমার বুকে ফুটবে এক বালিকা অর্কিডিয়া
তাইতো দলে দলে নেমে এল স্বর্গদূত,
মিছিল নামাল ধরণীর পৃষ্ঠতলে,
শুভ্র-নিশানায় আড়াল করে রক্তাক্ত অস্ত্র,
আগ্রাসী সৈন্যদলও জমা হল মিছিলে।
নব দ্বিপালীতে এখনই নোঙর ফেলল নাবিক,
পুষ্প-ব্যানার উঠিয়ে বাড়াল তার পশ্চাৎদেশ।


অতঃপর তোমার জরায়ু গহব্বরে পরল মিছিল,
কেন্দ্র অভিমূখী বলে বাড়লো সবার মিছিল চল-চলন্তিকা,
আর আমিও অতি ক্ষুদ্র প্রাণসত্তা
দৃষ্টির অগোচরে হারিয়ে মিছিলে,
জানবে না এই বালিকা !
রয়ে যাবে দূর দূরত্বময়
বালিকার সিম্পনী অববাহিকা ।


অর্ধ হাজার কোটি বছর পৃথিবীর দেয়ালে
কান পেতে অপেক্ষারত ছিলাম তোমার শব্দের,
ক্ষুধা নিদ্রার রেণু উড়িয়ে চুপচাপ দাড়িয়ে একা,
সয়ং বিধাতাও স্বর্গের প্রতিটি দুয়ারে
মৃদু মাটির প্রদীপ জ্বালিয়ে বসে ছিল প্রতীক্ষায়।
এক কণা রংধনুর আঁচড় কেটে
অবশেষে তোমার অস্তিত্বের সূরভী ।


তোমার আগমনে ধ্যান ভাঙলো হৃৎপিন্ডের রক্ত,
সবুজাভে গড়াল তাই ধূসর মধ্য মরুভূমি।
তোমার ঊর্বশী ঢেউয়ের বাকে
নৈর্ঋত কোণে ফুটল একখন্ড আলোর ঝলকানি,
অথচ ডুবন্ত আমি অন্ধ-অন্ধকারে,
রয়েই গেলে দূর দূরত্বময় তুমি
কিংবা তোমার পৃথিবী নীলাম্বরী !
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৩২
৩৪টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×