somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

'কবিতার শক্তি ব্যবহার করে অপশক্তিকে রুখে দিতে হবে' - শহীদ কাদরী

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি শহীদ কাদরী বলেছেন বাঙালী জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। চারদিকে আজ সেই একাত্তরের হায়েনাদের ফণা। তা প্রতিরোধ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে সৃজনের
প্রয়োজনে। নিউইয়র্কে 'একটি কবিতা সন্ধ্যা'র ত্রৈমাসিক আয়োজনে কবি শহীদ কাদরী
বলেন, কবিতা আমার প্রেম ও দ্রোহের খতিয়ান। কালের প্রবাহের সাথে তাল মিলিয়ে
আমাদেরকে শব্দশিল্পের বিন্যাস ঘটাতে হবে।
২ মার্চ ২০১৩ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় একটি মিলনায়তনে ছিল এই
জমজমাট অনুষ্টান। নীরা কাদরীর সমন্বয়ে অনুষ্টিত আয়োজনের প্রথমেই ছিল আড্ডা ও
আলাপচারিতাপর্ব। কবি তমিজ উদদীন লোদীর পরিচালনায় কবি শহীদ কাদরীর সাথে আড্ডায় এই পর্বে অংশ নেন- কবি ফকির ইলিয়াস,কবি শামস আল মমীন,নাট্যজন মুজিব বিন হক ও লেখক ফারুক ফয়সল।
কবি শহীদ কাদরী বলেন, বিদগ্ধজনরা বলেন আদিকাল থেকে এই পৃথিবীতে একটি কবিতাই লেখা হচ্ছে। কিন্তু আমি বলি, সেই কবিতারও বাঁক বদলেছে। বিবেচক শব্দাবলী ব্যবহৃত হয়েছে। আর সেটাই কালিক আধুনিকতা। কবি বলেন, আমরা দেখেছি
মধ্যযুগীয় মানুষের বলয় থেকে বেরিয়ে এসে আধুনিক কবিরা নিজেদের পরিচালনা করেছেন আধুনিকতার আবহে। ধারণ করেছেন আধুনিক মন। যে মনের উপর বৈজ্ঞানিক সন্ধান ও অভিজ্ঞতার ছায়া পড়েছে।
শহীদ কাদরী বলেন, অতিসম্প্রতি নোবেল পুরষ্কারপ্রাপ্ত একজন বৈজ্ঞানিক বলেছেন-
পদার্থ বিজ্ঞানের ভাষাই ঈশ্বরের ভাষা।
এক প্রশ্নের জবাবে শহীদ কাদরী বলেন, ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজ যারা
বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদেরও বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে লাগাবার সময় এসেছে। আমরা শব্দ,সঙ্গীত, শুদ্ধতায় এই শক্তিকে কাজে
লাগিয়ে অবশ্যই প্রজন্মকে এগিয়ে নিতে পারি।
কবি বলেন, একটি নাটকের একটি সংলাপই হতে পারে একটি শ্রেষ্ঠ কবিতা।নাটকে কাব্যময়তা বিশ্বে সার্বজনীন।

শহীদ কাদরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বড় বড় কবি নিহত হয়েছেন। কালোশক্তিরা যে সৃজনশীলতাকে কতটা ভায় পায়, তা আমরা ভুলে যাইনি। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, পোস্ট মডার্নিজম বলতে ইউরোপে যা বুঝায়, আর বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে যা বুঝানো হয় - তা সম্পূর্ণ আলাদা। আমাদের রবীন্দ্রনাথ
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক কবি।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল নির্বাচিত কবিদের কবিতা। এই পর্বের শুরুতেই কবি শহীদ কাদরী আবারও বাংলাদেশের গণজাগরণের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা আক্রান্ত হচ্ছি। দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নগ্নভাবে আক্রমণ করা হয়েছে। এটা কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য হতে পারেনা। তাদের ঘরবাড়ী পুড়িয়ে
দেয়া হয়েছে। যেমনটি একাত্তরে করা হয়েছিল। শহীদ কাদরী প্রশ্ন করে বলেন, তবে
কী বাংলাদেশে আবারও একাত্তরের প্রেতাত্মা ভর করেছে ?
এই পর্বে কবি শিহাব শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা আবৃত্তি করেন- জেসমিন মোশতাক। তার সাথে সহশিল্পী অংশ নেন মিজানুর রহমান বিপ্লব।
কবি ইকবাল হাসানের কবিতা আবৃত্তি করেন - মিজানুর রহমান প্রধান ও সেমন্তী ওয়াহেদ।
কবি নির্মলেন্দু গুণের একগুচ্ছ নির্বাচিত কবিতা আবৃত্তি করেন- মিজানুর রহমান বিপ্লব ও ক্লারা রোজারিও।
অনুষ্টানের তৃতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ। এই পর্বে অংশ নেন -কবি দলিলুর রহমান, জেসমিন আরা,কবি শামস আল মমীন ও কবি ফকির ইলিয়াস। ছড়া পাঠ করেন শাহ আলম দুলাল। কবি তমিজ উদদীন লোদীর কবিতা আবৃত্তি করেন গোপন সাহা।
তিনঘন্টা ব্যাপি স্থায়ী আয়োজনে অতিথিদেরকে চাপর্বে আপ্যায়িত করা হয়। আলোকচিত্রে ছিলেন এজাজ আলম। শব্দ নিয়ন্ত্রনে শাহেদ চৌধুরী। পরবর্তী অনুষ্টানটি হবে আসছে জুন'১৩ মাসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×