আমরা ব্লগারদের জীবনের নিরাপত্তা চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কয়েকজন ব্লগারকে রিমান্ডে নেয়া হয়েছে। এটা একটা স্বাধীন রাষ্ট্রে খুবই লজ্জার বিষয়। না - আমরা চীন কিংবা ইরানে বসবাস করছি না। আমরা জেনেছি, কিছু ব্লগারের নাম প্রকাশ হয়েছে বিভিন্ন মিডিয়ায়। ঐ তালিকায় দেশের বিশিষ্ট লেখকদের নামও রয়েছে।
তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই হাস্যকর । যারা গল্প কিংবা কবিতা- প্রবন্ধ
লেখেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ খুবই লজ্জাকর। এর জন্যই আমরা ১৯৫২,
১৯৭১ পেরিয়ে এসেছিলাম লাখো প্রাণের বিনিময়ে ??
আমরা বন্দী সকল ব্লগারের মুক্তি দাবী করছি। তাদের জামিন দেয়া হোক। আমরা যারা বিদেশে আছি, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ অবশ্যই করবো।
'পেন' - নিউইয়র্কের অফিস এ বিষয়ে মনিটর করার কথা জানিয়েছে।
আমেরিকার ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস মুক্ত ব্লগ খুলে দিয়েছে বিনামূল্যে। কেউ বেনামে লিখে
দায় অন্যের উপর ফেলতে পারে না। আমরা কোনো ধর্মের প্রতি অবমাননা মেনে নেবো না। কিন্তু যাচাই-বাছাই না করে তালিকা প্রকাশ করে কোনো ব্লগার- লেখককে
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার জীবনকে মৌলবাদীদের হুমকির মুখে ঠেলে দেয়ার সরকারী প্রচেষ্টা আমরা মেনে নেবো না। সরকারের জানা উচিৎ, এভাবে
ভোটের রাজনীতির সমীকরণে তারা সফলকাম নাও হতে পারেন।
আপনার যারা 'পেন' এর সাথে যোগাযোগ করতে চান। ফোন করুন। ফ্যাক্স করুন।
ইমেইল করুন ।
Sarah Hoffman
Freedom to Write Coordinator
(212) 334-1660, ext. 111
sarah [at] pen.org
PEN American Center 588 Broadway, Suite 303 New York, NY 10012 E [email protected] T (212) 334-1660 F (212) 334-2181
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।