বৃষ্টির বিলবোর্ড
মধ্যরাতে চাঁদবৃষ্টি হবে, সবগুলো জোনাকী সারিবদ্ধভাবে নিভিয়ে দেবে লাইটভাল্ব
আর বৃদ্ধ কৃষক লাঙল-জোয়াল ফেলে আকাশ থেকে তুলে আনবে বৃষ্টির ফুলকি-
এমন ঘোষণা লিখে আমিও সাজাবো বিলবোর্ড- লিখে দেবো এ শহরে
ডিজিটাল পদ্ধতিতে ঋতুবদল হয়। শ্রাবণে গান গায় ভিনদেশি কোকিল।
একটি তালা ঝুলিয়ে আমিও চাবি তুলে দেবো মেঘনার গর্জনের কাছে।
নদীই খুলুক তালা। যে বন্দীদশায় কাতরাচ্ছে আমার স্বদেশ, তার গায়ে
কেউ জড়িয়ে দেবে উলের চাদর- এমন বিজ্ঞাপণ দিয়ে আমিও দখল
করে নেবো রাতের রাজধানী। কেউ জানবে না- এখানে এর আগে
কার স্মৃতিচিহ্ন ছিল।
একটি বন্যার কাছে আমিও লিখবো প্রেমচিঠি।
তুমি এসো ঝড়,
তুমি এসো বৃষ্টি,
তোমার বিজলীর আলোয় ভাসুক মানুষ। বজ্রপাত হোক,
দুর্বৃত্তেরা পালিয়ে যাক - এমন কথামালায়
আমিও সাজাবো বিলবোর্ড
না, এখানে আমি আজ কারও নাম লিখে যাবো না।
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।