somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

অকবিতাগুলো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অকবিতাগুলো ॥ ফকির ইলিয়াস
_________________________________

১
অর্ধেক নিভেছে আলো। বাকি অর্ধেক-চলে যাবে উইপোকাদের দখলে
আর যারা সারিন্দা বাজাবার জন্য সেজেছিল মৌসুমি বাদক, এরা সবাই
পেছন দরোজা দিয়ে পস্তাতে পস্তাতে পালাবে,
বলবে আমারাও তো কবি ছিলাম- কবি !
কই ডাকলো না কেউ আমাদের, পঠনের শেষ মহড়ায়
প্রতিবেদন দেখে সম্পাদকও বলবেন- এমন
নাগিনীও এই শহরে ছিল, তা তো কেউ বলেনি আগে
হায় !
শবদেহ রেখে তাই বুঝি বাহকেরা দূরে সরে যায় !

২১ সেপ্টেম্বর ২০১৪ / নিউইয়র্ক


২
আমি দিব্যি কাটি জলের সাথে।আর বৃক্ষকে বলি
সহযাত্রী হও হে স্বজন। অনেক দূরে যাবো।নশ্বর
সূর্যকে দেখাবো আমার প্রতাপ।যে ভালোবাসা আমি
পথে কুড়িয়ে পেয়েছিলাম, আজ তাকেই ভাসিয়ে দেবো
অনলের সপ্তশিখরে।কেউ দেখবে না জেনেও
ঝাঁপ দেবো জলে, শিখে নিয়ে রক্তরসায়ন।
বিদ্যায় আমার বিশ্বাস নেই জেনেও, যে প্রেমিকা
আমাকে বিদ্যালয়মুখি করেছিল,
আজ তাকেই খুঁজি আবার। আমি ভাঙনগামী পুরুষ,
জেনেও যে রমণীরা আমাকে ছুঁতে চেয়েছিল-
তাদের আবারও বলি
তোমরা কেবল আগুন দেখেছো। আমাকে দেখোনি !

২২ সেপ্টেম্বর ২০১৪/ নিউইয়র্ক



৩
প্রেমিক না হয়েও নদীকে বলা যায়- ভালোবাসি
প্রেম না দিয়েও এই বৃষ্টিকে আঁকড়ে ধরে,
করা যায় স্নান—

এমন তত্ত্বে আমার বিশ্বাস নেই। যে হিজলতলে
দাঁড়িয়ে আমাকে কেউ পরিয়েছিল বালিকাকুসুম,
আমি তার পদরেখার দিকেই তাকিয়ে থেকেছি
আজীবন। নদী ও বৃষ্টি দুজনকেই বলেছি—
পাঁজর খুলে দেখো, পোড়ামাটিতে কেউ বসতি গড়ে না !

২৩ সেপ্টেম্বর ২০১৪ / নিউইয়র্ক

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×