somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

জাতির পিতার জন্মদিনে

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাতির পিতার জন্মদিনে
ফকির ইলিয়াস
================================================
মাত্র ৫৫ বছরের জীবন ছিল তার। তিনি আরো অনেক বছর বাঁচতে পারতেন। তাকে সহ্য করতে পারেনি পাকিস্তানি হায়েনারা। কিন্তু তিনি কি ভেবেছিলেন, এই বাংলার মাটিতেই তাকে জীবন দিতে হবে! তিনি জন্মেছিলেন এই বাঙালি জাতির জন্য। তার মননে ছিল এই জাতির মুক্তিচিন্তা। তার জন্ম ছিল ১৯২০ সালে। কেমন ছিল সেসময়ের বাঙালি জাতির মানসচিত্র, তা আমরা সহজেই অনুমান করতে পারি। ব্রিটিশ উপনিবেশিক শাসনের যাতাকলে পিষ্ট এই জনপদ তখন মুক্তির কথা হয়তো ভাবতেও শেখেনি। শেখ মুজিব ছিলেন জীবনঘনিষ্ঠ মানুষ। আর এই মনুষ্যত্ববোধই তাকে জনমানুষের কাছাকাছি আসতে সাহায্য করেছিল। শেখ মুজিবুর রহমান বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই লক্ষ করেছিলেন তার চারপাশে বৈষম্য। তাই তার মনন শাণিত হয়েছিল সকল অন্যায়ের বিরুদ্ধে।
১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে শেখ মুজিবুর রহমান ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং ১৯৪৭ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। শেখ মুজিব ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি প্রাদেশিক বেঙ্গল মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী এবং ১৯৪৩ সাল থেকে সর্বভারতীয় মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবুর রহমানের ভ‚মিকা ছিল অগ্রণী। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি আইন বিষয়ে অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১৯৪৯ সালের প্রথমদিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ফলে তার বিশ্ববিদ্যালয় অধ্যয়ন সমাপ্ত করা সম্ভব হয়ে ওঠেনি।
শেখ মুজিবের সামনে যে প্রশ্নটি সবসময় খুব বড় হয়ে থাকতো, তা হচ্ছে পশ্চিমা গোষ্ঠী দ্বারা বাঙালিরা কেন শোষিত হচ্ছে! ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে পূর্ব বাংলা আইনসভার সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সংসদীয় রাজনীতিতে প্রবেশ ঘটে। তিনি পাকিস্তানের দ্বিতীয় সংবিধান সভা-কাম-আইনসভার সদস্য ছিলেন। ষাটের দশকের প্রথম ভাগে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি আওয়ামী লীগকে মজবুত ভিত্তির ওপর পুনর্গঠিত করে রাজনৈতিকভাবে একে একটি দক্ষ প্রতিষ্ঠানে রূপ দেন। ১৯৬৬ সালে তিনি তার বিখ্যাত ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। ৬ দফাকে আখ্যায়িত করা হয়েছিল ‘আমাদের বাঁচার দাবি’ হিসেবে, যাতে পূর্ব পাকিস্তানের স্বশাসন প্রতিষ্ঠাকে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছিল। ৬ দফা কর্মসূচি পাকিস্তানি ঔপনিবেশিক শাসন-শোষণের মর্মমূলে সুনির্দিষ্ট আঘাত হানতে পারায় তা অতিদ্রæত গোটা জাতির মনোযোগ আকর্ষণ করে।
শেখ মুজিব জানতেন, বাঙালির জন্য একটি দেশ প্রতিষ্ঠা করতে হলে এই প্রজন্মকে সংগঠিত করতে হবে। সেই কাজটি করতে গিয়েই তিনি আইয়ুবি রক্তচক্ষুর শূলে পরিণত হন।
শেখ মুজিবের বৈপ্লবিক রাজনৈতিক অবস্থানে ভীতসন্ত্রস্ত আইয়ুব সরকার তাকে কারারুদ্ধ করে রাখার নীতি গ্রহণ করে। ১৯৬৮ সালে তার বিরুদ্ধে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ নামে একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। আইয়ুব শাসনামলের অধিকাংশ সময়ই (প্রথমে ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এবং পরে ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত) মুজিব কারারুদ্ধ ছিলেন। দ্বিতীয় দফায় অন্তরীণ থাকা অবস্থায় মুজিবের জনপ্রিয়তা ও সম্মোহনী নেতৃত্ব এতটাই ছড়িয়ে পড়েছিল, ১৯৬৯ সালের প্রথমভাগে এক প্রবল বিদ্রোহ দানা বেঁধে ওঠে এবং ’৬৯-এর ২২ ফেব্রুয়ারি আইয়ুব সরকার তাকে বিনা শর্তে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। মাত্র দুদিন পর, একই বছরের ২৪ ফেব্রæয়ারি ছাত্র-জনসভায় তাকে দেওয়া হয় ‘বঙ্গবন্ধু’ উপাধি। আর এভাবেই তিনি হয়ে উঠেন বাংলার অবিসংবাদিত জননেতা।
শেখ মুজিবের কিছুই চাওয়া-পাওয়া ছিল না। এটাই ছিল তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আজ ঐতিহাসিকভাবে প্রমাণিত, বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু যেন অবিভাজ্য তিনটি শব্দ। বঙ্গবন্ধুই বাঙালির অধিকার সচেতনতা এবং জাতীয়তাবাদী চেতনার অগ্রদূত। তিনি মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক। বাঙালির সংগ্রামী ইতিহাসের মহাপুরুষ শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, এটা স্বীকার না করে কোনো উপায় নাই। কারণ তার সমসাময়িক নেতা সে সময়ে আরো অনেকেই ছিলন। কিন্তু একটি বাংলাদেশ চাই- এমন ঘোষণা দেওয়ার সাহস আর কেউ দেখাতে পারেননি।
বাঙালির হাজার বছরে মুক্তিসংগ্রামের এক ঐতিহাসিক কালপর্বে বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা, অসাধারণ নেতৃত্ব জাতিকে তার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করেছে। তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতিকে দিয়ে গেছেন স্বাধীনতা। দিয়েছেন স্বাধীন-সার্বভৌম মানচিত্র আর শস্য-শ্যামল জমিনের ওপর সূর্যলাল পতাকা। ১৯৭০-১৯৭১ সালে বাঙালি জাতীয় জীবনে শেখ মুজিব ছিলেন এক আইকন। গোটা বিশ্ব তাকিয়ে ছিল তার দিকে। সেই সময়ের কিছু রোজনামচার দিকে আমরা ফিরে তাকালে তার জীবনাদর্শ বিষয়ে আরো স্বচ্ছ ধারণা পেতে পারি। এখানে কয়েকটি দিনের ঘটনার মর্মকথা তুলে ধরতে চাই।
১ জানুয়ারি, ১৯৭০ : ১৯৫৮ সালের পর প্রথম রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু প্রথম দিন থেকেই ৬ দফার পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেন।
৪ জুন, ১৯৭০ : নির্বাচনকে সামনে রেখে মতিঝিল ইডেন হল প্রাঙ্গণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়।
৫ জুন, ১৯৭০ : পূর্ব পাকিস্তানের নির্বাচনী এলাকা বিষয়ে সরকারের চ‚ড়ান্ত তালিকা প্রকাশিত হয়। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ৩১০টি আসন আর জাতীয় পরিষদের ১৬২টি আসন নির্দিষ্ট করা হয়।
১৫ আগস্ট, ১৯৭০ : প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন যথাক্রমে ৭ ও ১৭ ডিসেম্বর।
৮ অক্টোবর, ১৯৭০ : ইসলাবাদ থেকে ১৯টি রাজনৈতিক দলের প্রতীক ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। স্মরণীয় যে, ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিলো নৌকা।
২৮ অক্টোবর, ১৯৭০ : বঙ্গবন্ধু বেতার ও টেলিভিশনে নির্বাচনী ভাষণ দেন। তিনি বলেন- প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম, আর সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েই আওয়ামী লীগের বিকাশ। তিনি জনগণের কাছে ছয়দফার পক্ষে ম্যান্ডেট চান।
১২ নভেম্বর, ১৯৭০ : পূর্ব বাংলায় ভয়াবহ ঝড় এবং জলোচ্ছ্বাসে ১০/১২ লাখ মানুষ মারা যান। বঙ্গবন্ধু তার নির্বাচনী প্রচারণা স্থগিত করে ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়েন। তিনি এই অঞ্চলের জনগণের প্রতি চরম উদাসীনতা তুলে ধরেন। এই সময় ‘সোনার বাংলা শ্মশান কেন’ শিরোনামে তথ্য সম্বলিত একটি পোস্টার জাতিকে নাড়া দেয়।
৭ ডিসেম্বর, ১৯৭০ : দুর্গত এলাকাগুলো বাদে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তান পিপলস পার্টি পায় ৮৮টি আসন।
১৭ ডিসেম্বর, ১৯৭০ : প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব বাংলায় ২৯৮টি আসন লাভ করে।
৩ জানুয়ারি, ১৯৭১ : আওয়ামী লীগের সকল নির্বাচিত সদস্য ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়ন তথা ৬ দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করেন। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাঙালি জাতির মুক্তির সংকল্প ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীতের পর ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি পরিবেশিত হয়।
১০ জানুয়ারি, ১৯৭১ : প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তিন দফা বৈঠক করেন। ৪ দিন পর ফিরে যাওয়ার সময় তিনি বলেন, ‘শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন।’
২৭ জানুয়ারি, ১৯৭১ : জুলফিকার আলী ভুট্টো ঢাকা এসে বঙ্গবন্ধুর সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়ে যায়।
১৩ ফেব্রুয়ারি, ১৯৭১ : এক সরকারি ঘোষণায় বলা হয় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় ৩ মার্চ ১৯৭১ জাতীয় পরিষদের অধিবেশন আহবান করেছেন।
১৬ ফেব্রæয়ারি, ১৯৭১ : আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
১ মার্চ, ১৯৭১ : জাতীয় পরিষদ অধিবেশনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শুরু হয় হোটেল পূর্বাণীতে। ঐ দিনই আকস্মিকভাবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। সারা বাংলা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ মানুষের জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। বঙ্গবন্ধু এটাকে শাসকদের আরেকটি চক্রান্ত বলে চিহ্নিত করেন। তিনি ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা পূর্ব পাকিস্তানে হরতাল আহবান করেন।
২ মার্চ, ১৯৭১ : সারা ঢাকায় বঙ্গবন্ধুর ডাকে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়। উত্তাল জনস্রোতে পরিণত হয় এক বিক্ষোভের শহরে। জান্তা সরকার ঢাকা শহরের পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা থেকে কারফিউ জারি করে।
৩ মার্চ, ১৯৭১ : বিক্ষুব্ধ জনতা কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে। সামরিক জান্তার গুলিতে মারা যান ৩ জন, আহত হন কমপক্ষে ৬০ জন। এই সময় পুরো দেশ বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে।
৭ মার্চ, ১৯৭১ : বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণে স্পষ্ট হয়ে যায় স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ। দেশে শুরু হয় এক অভূতপূর্ব অসহযোগ আন্দোলন।
১৬ মার্চ, ১৯৭১ : বিস্ফোরণ-উন্মুখ বাংলাদেশে আসেন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর সঙ্গে তার দীর্ঘ আলোচনা শুরু হয়। বঙ্গবন্ধু তার গাড়িতে কালো পতাকা উড়িয়ে হেয়ার রোডে প্রেসিডেন্ট ভবনে আলোচনার জন্য যান।
১৭ মার্চ, ১৯৭১ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৫১তম জন্মদিন। এই দিনে ইয়াহিয়া খানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার থেকে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেন, ‘এদেশে জন্মদিনই বা কি আর মৃত্যুদিনই বা কি আমার জনগণই আমার জীবন।’
২৩ মার্চ, ১৯৭১ : কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেন। সমস্ত সরকারি এবং বেসরকারি ভবনে ‘বাংলাদেশের’ জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু এদিন সরকারি ছুটি ঘোষণা করেন।
২৫ মার্চ, ১৯৭১ : পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম কালো রাত্রি। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মানুষের ঢল নামে। সন্ধ্যায় খবর পাওয়া যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেছেন। এসময় বঙ্গবন্ধু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে এগারোটায় শুরু হয় ‘অপারেশন সার্চ লাইট’। জঘন্যতম গণহত্যা।
২৬ মার্চ, ১৯৭১ : ২৫ মার্চ ১২.৩০ মিনিট ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তা ওয়ারলেস যোগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীকে প্রেরণ করেন। পরে ২৭ মার্চ চট্টগ্রাম অবস্থিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান ঐ ঘোষণা পুনঃপাঠ করেন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।
২৭ মার্চ, ১৯৭১ : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণার আলোকে বীর বাঙালি গড়ে তোলে স্বতঃস্ফ‚র্ত প্রতিরোধ। শুরু হয় মুক্তিযুদ্ধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
এর পরের ধারাবাহিক ঘটনাগুলো সকলেরই জানা। শেখ মুজিব নিজে কখনই ভোগবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন না। যা আজ তার নিজের দলও পুরোপুরি মেনে চলছে না। তিনি মনে করতেন, এদেশের মেহনতি মানুষ সুখী হলেই বাংলাদেশ বাঁচবে। প্রজন্ম সবল হয়ে দাঁড়াতে পারবে। বর্তমান প্রজন্মকে তাই তার আদর্শ লালন করতে ব্রতী হতে হবে। যে সুকুমার মনোবৃত্তি নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই আদর্শে উত্তরপ্রজন্মকে গড়ে তুলতে হবে। আজকের শিশু-কিশোর-কিশোরীরা সেই ত্যাগী প্রত্যয় ধারণ করে এগিয়ে গেলেই পূরণ হবে জাতির জনকের সোনার বাংলাদেশের স্বপ্ন।
--------------------------------------------------
দৈনিক খোলাকাগজ ॥ ঢাকা ॥ ১৭ মার্চ ২০১৭ শুক্রবার
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×