
সূর্যকে বলি [] ফকির ইলিয়াস
........................................................
আরও কিছু আলোর জন্য আমি খুলে রাখি পৃথিবীর দক্ষিণ দরজা..
আরও কিছু বৃষ্টিকে আমার কাছে আসতে বলি
আরও কিছু নদীর দিকে বাড়িয়ে দিয়ে হাত
সূর্যকে বলি, তুমি তো চিরকালই আমার প্রজা।
কিছু কিরণ আমাকে ভেদ করে যায়। কিছু স্রোত অনেক নিয়ম
ভেঙে ছুটে যায় উজানে
কিছু রক্ত চিরদিন মানুষের কল্যাণে
রেখে যায় নিজের ছাপ। কিছু পাখি উড়াল বাদ দিয়ে বসে থাকে ধ্যানে।
@
১৮ জানুয়ারি ২০১৮
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




