somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

তিনটি কবিতা [] ফকির ইলিয়াস

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তিনটি কবিতা [] ফকির ইলিয়াস
------------------------------------------------
শাস্ত্রীয় শর্তাবলী
....................................................
আমি জানি শাস্ত্রীয় বৃষ্টিসমগ্র, কোনোদিনই ভেজাতে পারবে না আমাদের
পরিদেশ। কোনো ফুলের স্পর্শই এই মেঘমোগল-কে করতে পারবে না,
নতজানু। শুধুমাত্র যে বাষ্প আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাবে, তারাই
পারবে দিয়ে যেতে কিছু উষ্ণতা। কিছু জমে থাকা পাথর, পারবে সরে যেতে।

ছাড় দেবার জন্য কিংবা সরে যাবার জন্য- যেদিন প্রথম নিরুদ্দেশ হয়েছিলাম,
সেদিনের কথা আজ মনে পড়ছে খুব বেশি। সেসময় আমার প্রতিবেশে কোনো
ফেসবুকার নদী ছিল না। ছিল না ডিজিটাল সূর্যের ছড়াছড়ি। এনালগ চাঁদের
সহযাত্রী হয়ে আমি যেদিন প্রথম চেয়েছিলাম সুরমার মুখের পানে, সেদিনও
আমার হাতে ছিল না কোনো নেটবুক। অথচ কয়েকটি সাদা-কালো ছবি ছিল,
আর ছিল দুচোখে শ্রাবণের লালিমা। নৌকোর উজানে ছিল একগুচ্ছ বৈঠার টান।

যৌবনের উজানপর্ব শেষ হলে বসন্তকেও বিদায় নিতে হয়। আমরা যারা পূর্ণ
জোয়ারের সাথে পাল্লা দিয়েছিলাম, তাদেরও ঘরে ফেরার ডাক পড়ে,চিত্রপুরে।

@

দলিলের প্রাচীন অক্ষর
.....................................
সাকিন খিত্তা পরগনার পুরানগাঁও মৌজা। পড়তে পড়তে আরও খুঁজতে থাকি
দলিলের উপাত্ত। বিক্রেতা শ্রী নগেন্দ্র কুমার দাশ। ক্রেতা শ্রীযুক্ত ওমর শাহ।
নামের দাগ খতিয়ান দেখতে দেখতে আমিও ক্রমশঃ শ্রীযুক্ত হয়ে যাই।আসলে
কখনও সুশ্রী ছিলাম কী না-কিংবা আমার চারপাশে ভেসে বেড়াতো কী না
সলাজ বিলপদ্ম, সেই স্মৃতির পাতায় হাত রাখি।

অনেকগুললো অক্ষরের গায়ে লেগে আছে পিতামহের হাতের ছাপ, অনেক
দলিলে এখনও উজ্জ্বল হয়ে আছে তাঁর নাম ! ভিটেসূত্রের ভোরে দাঁড়িয়ে
দেখি সেই বাটোয়ারানামা, দ্বিখণ্ডিত ভূমির জরিপ। দু'ভাগ হয়ে গেছে,
সীমান্ত এসে হাজির হয়েছে প্রহরী হয়ে। কেবল নদীরাই অব্যাহত রেখেছে
তাদের উজান-ভাটির টান।

@

গোপন গায়েবানা
..................................
আমার সংগ্রহে এখনও রয়েছে কিছু গোপন পাথর। গায়েবি
ডাক জানা পাখির পালক। আছে কিছু জলরশ্মি— যে জলে
আলোর মশাল হারিয়ে গিয়েছিল একদিন। অপরিচিত নৌকো
তার গলুই ডুবাতে ডুবাতে, রেখেছিল যাত্রীদের নাম লিখে
কাঠের তলানিতে। ফুটো হয়ে ভরে যাওয়া জল,হরণ করেছিল
একজোড়া প্রেমিক-প্রেমিকার প্রথম চুম্বনের দীর্ঘ বিবরণ।

গায়েবি এলেম শিখে যে পাহাড় আমার বুকের সমান্তরালে
দাঁড়াতে চেয়েছিল, তাকে আমি কখনও হিংসে করিনি।
বরং বলেছি, আমার দেহ যে মাটিতে গড়া,
সেই মাটি দিয়েই গঠিত পর্বতের চূড়ায় একদিন
হারিয়ে গিয়েছিল আমার প্রণয়ের শুভ্র বিকেলগুচ্ছ।

@
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×