
কন্দরের ক্ষরণকাল [] ফকির ইলিয়াস
............................................................
ঝিনুক কুড়োতে গিয়ে পেয়ে যাই একটুকরো ভাঙা কাঁচ।আঁচ পেয়ে যাই আগুনেরও
আমাদের প্রতিবেশী সমুদ্রে। কোনও ভয়, হিম হয়ে ছিল না সেখানে- পাই তারও
তথ্য-প্রমাণ।অথবা ১২২৮ খ্রীষ্টাব্দে, যে জাহাজটি ডুবে গিয়েছিল আটলান্টিকে-পাই
তারও একটুকরো লোহা।আমি লোহার সংসারে মানুষের মমি দেখে আঁতকে উঠেছি
বহুবার।দেখেছি- ভেসে যাওয়া প্রেমের প্রতিকল্প।অল্প অল্প স্রোতে ডুবে যাওয়া ভোর
ও দোরের ভস্মসমগ্র। কন্দর থেকে কন্দরে জমাট ঝিলিকের জোনাকমাখা গান .....
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





