somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাংলা আমার , পতাকা আমার , ধর্ম আমার , সব আমার .......... এইবার বলবো না আর তুই বাংলা ছাড় ? এইবার বলবো ??তুই আমার বাংলায় আসতে পারবি না আর...... "!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলন হোক রাজাকার বিরোধী …! ইসলামী দল মানে জামায়াত না !! জামায়াত শিবিরকে ইসলামের নাম নিয়ে আর কোন কিছু করার সাহস যেন না পায় সেদিকে নজর দেয়া উচিৎ । তারা স্বার্থের জন্য করতে পারে না এমন কিছুই নেই । তারা আজ যেটা করেছে সেটা একটা ফাদ্ঁ । এদেশের ধর্মপ্রাণ মানুষ আর যাই হোক নবী-রাসূল কিংবা আল্লাহর উপর কিছু বললে তা মেনে নিবে না । আর তাই তারা ই সুযোগটা নিয়েছে ।এতে অবাক হওয়ার কিছু নেই !
তারা সব সময় এই সকল সুযোগের অপেক্ষায় থাকে । এটা তাদের জন্মগত দোষ । তারা শুধু শক্তি না , বুদ্ধি দিয়ে আমাদের দেশটাকে আকড়েঁ ধরতে চাইছে ।ধর্ম সম্পর্কে তাই নূন্যতম বোধ আমাদের দরকার। জামায়াত-শিবির মানেই যেমন ইসলাম না ?? ঠিক তেমনই নাস্তিক মানেই শাহবাগ আন্দোলন না !
এই জিনিসটা সবাইকে বুঝাতে ব্যর্থ হলে এই আন্দোলন কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না ।
দাবী এখন সুনির্দিষ্ট , রাজাকারের ফাঁসী চাই , জামাতশিবির নিষিদ্ধ করো
এখন কেউ যদি বান্দরকে কলা খাওয়ার সুযোগ করে দেয়ার পর যদি বলি যে , কলার খোসা কেন মাটিতে ফেললি ?? তাহলে তো এমনই হবে , সেই খোসায় নিজেরাই পড়বো ! এখন যেটা দরকার সেটা হলো ? কোন অবস্থাতেই রাজপথ না ছাড়া । আজকের যে মিছিল গুলো হচ্ছিলো? তা থেকে স্পষ্ট এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের আল্লাহ ,রাসূল আর ইসলাম নিয়ে কোন কথা বরদাস্ত করবে না ! তারা মাঠে নামবেই ।
আর তাদের সাথে নিয়ে মধ্যখানে ঢুকে পড়বে জামায়াত-শিবির কর্মী ।আর তখন এক ঢিলে দুই পাখি মারা হবে । গত ৪২ বছর ধরে তারা এমন করেই চলছে ।
শাহবাগ এই আন্দোলনের প্রধান মঞ্চ । আর তাই সেখানে শুধু ব্লগার, লেখক ,শিল্পী, রাজনীতিবিদই না… সেখানে সাধারণ জনগণের জাগরণ ঘটাতে হবে । সেখানে সবচাইতে বড় ভূমিকা অবশ্যই সাধারণ ছাত্র-জনতার থাকা উচিৎ। এইসব ক্ষেত্রে ৫২,৬৬,৭১ আমাদের প্রেরণা কিংবা আদর্শ হওয়া উচিৎ। আর সে সাথে প্রয়োজন সাধারণ জনগণের নিরাপত্ত্বার বিষয় । সে জন্য অবশ্যই সরকারের সহযোগীতা দরকার বলে মনে করি ।
জনগণ কে , এই দেশের ৯০ % মানুষকে তাই তাদের ধর্মের উপর যেন আঘাত না হয় তা খেয়াল করা । তাদেরকেও বুঝিয়ে দেয়া উচিৎ যে এই জিনিসটা আগে চাইলে তারা করতে পারতো । যদি তারা পরিপূর্ণ ভাবে ইসলাম মানতো ?? এখন এটা ঘিরিয়ে -পেছিয়ে কেন আনা হচ্ছে তাও বুঝানো দরকার । তাদেরকে বলুন যে -হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ মিছিলের আড়ালে যে সেকল হিংস্র পশু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ন্যাক্যারজনক ঘটনা ঘটিয়েছে তা কি এদেশের সাধারণ মুসলমানকে আরো নীচে নামিয়ে দিলো ?? তারা কেমন করে ইসলামী দল হয় ?এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এতো বোকা না - যে তারা এটা বুঝবে না। সে জন্য আলেম -ওলামাদের এক হওয়া উচিৎ।বাংলার ধর্মপ্রাণ দেশপ্রিয় মানুষ এতো বোকা না যে তোদের এই ভণ্ডামী তারা বুঝতে পারবে না !মসজিদের ভিতরে গালিচা পোড়ায় । নিজ দেশের পতাকা পোড়ায় । ইসলামের কোথায় এইগুলো করারা নির্দেশ দেয়া হয়েছে ? একটু জিজ্ঞেস করে দেখবে ? যে নামাজ পড়তে আসার সময় বোমা নিয়ে আসা ? কোথায় লেখা আছে?
নিশ্চয়ই আলেমরা বুঝবেন । আর নাস্তিকতার যে বিষয়টি উঠে এসেছে ? সে সম্পর্কেও উপযুক্ত বিচার কিংবা তাদেরকে এর জন্য ক্ষমা চাওয়া দোষের কিছু নয় । তাহলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যায় । মোদ্দ্য কথা এই নরপশুদের কোন সুযোগ দেয়া যাবে না । কখনোই না ,,!!
তারা আমার দেশকে কলুষিত করেছে ? আমার ধর্মকে কলুষিত । একজন মুসলমান হিসেবেও আমি তাদের ইসলামের উপর অবমাননার দায় দেব ।তারা যতদিন না
এ দেশ ছাড়া করবো ? ততোদিন কোন শান্তি নাই । মনে রাখতে হবে রাজাকার কোন দলের নয় , কোন ধর্মের নয় । তাদের কোন জাত ও নেই । তাসের পরিচয় তারা রাজাকার । তাই আমি চিৎকার করে বলি -"বাংলা আমার , পতাকা আমার , ধর্ম আমার , সব আমার ..........
এইবার বলবো না আর তুই বাংলা ছাড় ? এইবার বলবো ??তুই আমার বাংলায় আসতে পারবি না আর...... "!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×