আমি ভুলে গেছি পুরনো স্মৃতিগুলি
ভুলে গেছি তোমার দীর্ঘশ্বাসের শব্দ
হয়তো ভালবেসেছিলাম তোমায়
সে ভালোবাসা শেষ হয়ে গেছে ।
আমি তখনো ঘুমিয়ে ছিলাম সত্যি
তুমি ডেকে ডেকে নিয়ে গিয়ে ছিলে
জোনাকিপোকা আর তারা ভরা আকাশ দেকতে
খোলা দিগন্তে বসে গল্প শোনাবার জন্যে।
আমাকে আর খুঁজতে এসো না কখনো
আমি ভুলে গেছি তোমার দীর্ঘশ্বাস
তারা ভরা রাত আর জোনাকিদের
বলে যাওয়া তোমার আমার গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




