somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর এ জন্য যাবতীয় ধন্যবাদ প্রাপ্য সাকিবের। কী বোলিংয়ে, কী ব্যাটিংয়ে। -আনান্দবাজার

১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর এ জন্য যাবতীয় ধন্যবাদ প্রাপ্য সাকিবের। কী বোলিংয়ে, কী ব্যাটিংয়ে। টি-টোয়েন্টির ভরা বাজারে ১৩১ কোনও পাতে দেওয়ার মতো স্কোর নয়। কিন্তু নাইটদের টার্গেট আরও উর্ধ্বমূখী হতে পারত, যদি না মোক্ষম সময়ে সাকিবকে ডেকে নিতেন গম্ভীর। যে ভাবে খেলছিলেন দ্রাবিড়! কে বলতে পারে, দেরি করলে আজ ডুবতে হত না? ইডেনের বাইশ গজের যা দশা! একে তো মন্থর, তার উপর টার্নার। সন্ধে সাড়ে আটটা থেকে বল ঘুরছে বাঁই-বাঁই করে। রাহুল দ্রাবিড়ের মতো ব্যক্তিত্বও ঠকে যাচ্ছেন স্পিনে। গত দিন ম্যাচ ছিল বারো ওভারের। পিচের মতিগতি সে ভাবে বোঝা যায়নি। এ দিন ছিল কুড়ি ওভারের প্রশ্নপত্র, এবং ইডেন কিউরেটরকে খুব বেশি নম্বর দেওয়া যাচ্ছে না। লোকে গাঁটের কড়ি খরচ করে টি-টোয়েন্টি দেখতে আসে বিনোদনের বুফে চেটেপুটে সাফ করতে। চার-ছক্কার উৎসব দেখতে। তার বদলে কী দেখতে হল হাজার তিরিশেক দর্শককে? দ্রাবিড়-দুর্গ ভাঙছে স্পিনে। এই সামান্য রানটুকু পার করতে গলদঘর্ম হয়ে যাচ্ছেন নাইটদের বাঘা-বাঘা সব ব্যাটসম্যান

বোঝাই যাচ্ছে, ইডেনে ম্যাচ জিততে গেলে টিমে স্পিনার বোঝাই করতে হবে। যতই হাতে লি-প্যাটনসন-ডি’লাঞ্জ থাক। যতই সিএবি-কে দু’রকমের পিচের ফরমায়েশ পাঠান গম্ভীর। কলকাতা ময়দানে এপ্রিল-মে মাসের গরমে তো ম্যাচ জেতান স্পিনাররাই। এই ফর্মূলা চলছে বহু বছর ধরে। আইপিএল ব্যতিক্রম হবে কী ভাবে? কিন্তু স্পিনের জাদু দেখাতেও চাই ক্রিকেটীয় স্কিল। যেখানে জোহান বোথা, অঙ্কিত চৌহ্বানদের কয়েক মাইল পিছনে ফেলে দিলেন সাকিব। বল হাতে তিনটে উইকেট, যার মধ্যে আছেন দ্রাবিড়। আছে পর পর দু’ওভারে দু’টো উইকেট। ম্যাচের সেরা সাকিব বলছেন, “এটাই আমার আইপিএলে সেরা পারফরম্যান্স। এই প্রথম ম্যাচের সেরা হলাম। উইকেট পেলাম প্রথম বলেই।” আবার ব্যাটিংয়েও যখন টেনশনের ছোট ছোট মুহূর্ত, সাকিবের ব্যাট থেকে ক্ষেপনাস্ত্রের ঢঙে বেরোল গ্যালারি পার করা ছক্কা। বুঝিয়ে দিলেন, কেন তাঁকে অধুনা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বলা হয়। সঙ্গে অবশ্যই জুড়তে হবে মনোজের ছোট কিন্তু কার্যকরী ইনিংস। গম্ভীর ফিরে যাওয়ার পর কালিসের সংসার সামলানোর দায়বদ্ধতা। যত দিন যাচ্ছে, তত কিন্তু দিশা দেখছে নাইট-ব্যাটিং। ফিরে আসছে দরকারি আত্মবিশ্বাস। যেখান থেকে একটা টিম বড় স্বপ্ন দেখতে পারে। সেমিফাইনালকেও যেখান থেকে আর দূরের নীহারিকা মনে হয় না।
প্রীতি জিন্টার সেনাবাহিনী প্রস্তুত তো? আগামী রবিবার কিন্তু এই ‘নতুন’ নাইটদের মুখেই পড়তে হবে!

আনান্দবাজার
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×