somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামনে একক, পেছনে সহস্র

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় বাংলা প্রথম পত্র বইয়ে জাতীয় কবি কাজী নজরুলের "দুরন্ত পথিক" নামে একটি প্রবন্ধগল্প পড়েছিলাম। তার মূল বক্তব্য ছিলো এমন, যতই দুরন্ত পথিক সামনে এগোতে চাইবে, কন্টকাকীর্ণ পথ তার ধারালো কাঁটায় তাদের পথ রুখে দাঁড়াবে। শেকলে পা জোড়া বেঁধে আটকে রাখতে চাইবে। পেছনে জড়োসড়ো হয়ে থাকা বুড়োরা সামনের ভয়ংকর কষ্টের বিবরণ দিয়ে থমকে দিতে চাইবে। শেষমেষ মৃত্যু নামক দানব তার তলোয়ার বের করে শেষ সুযোগ দিবে যেন পথিক ফিরে যায়। কোনো কিছুই দুরন্ত পথিক পরোয়া না করে সামনে এগোয় আর বলে, আমাকে অনুসরণ করে আসছে সহস্র পথিক। সেই সহস্রের প্রত্যেকের পেছনে আছে আরো সহস্র। তারা সহস্রের পেছনে সহস্র। তাদের কি করে রুখবে?
ব্লগার রাজীব খুন হয়েছেন। অভিজিৎ সরকার খুন হয়েছেন। ফয়সাল আরেফিন দীপন খুন হয়েছেন। আহমেদুর রশীদ টুটুল খুন হয়েছেন। কাল আমি খুন হবো। পরশু আপনি খুন হবেন। ক্ষতি আমাদের হচ্ছে,কিন্তু তাদের লাভ হচ্ছে না। যারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা হয়তো "একটি গাছ কাটলে দশটি গাছ লাগান" এই নীতিতে বিশ্বাসী। একজন করে পথিক মারছে আর দশজন করে জীবিত করছে!
সাবাশ! মারতে থাকো। আমরা মরতে জানি। কত মারবে? রক্ত আমাদেরই, ডিএনএ হলো বাংলাদেশ প্রেমিকের ডিএনএ। আবার "বাঘ"ই জন্ম দেবো। ভয়কে কবর দিয়েছি এ মাটির বুকে জন্মেই। সে এখন কঙ্কাল। তোমরা তোমাদের মত চলো। আমরা ভীত নই। কারো পথ রুখে দাঁড়াই না। পথটাই চিরতরেবিলীন করে দিই।
বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে যেন সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তকে বা অভিযুক্তদের শাস্তি প্রদান করা হয়। বেশি দেরী হয়নি বিদেশী নাগরিক খুনের। তার উপর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছিল শুধুমাত্র নিরাপত্তার দোহাই দিয়ে। ব্রিটিশ হাইকমিশনার অলরেডি নাক সিঁটকে ফেলেছে মুক্তমনাদের চেতনা সংরক্ষণে বাংলাদেশের অবহেলা এবং ধ্বংসের তাগিদ দেখে। তাছাড়া পশ্চিমা দেশগুলো থেকে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে বড় ধরনের জঙ্গী হামলা হতে পারে। হচ্ছেও বর্তমানে। একজন দুজন করে মারছে,তাই গায়ে লাগছে না। এগুলোই এক সময় মহামারী আকার ধারণ করবে। আর আন্তর্জাতিকভাবে যখন এ ধরনের কিছু ধারণা করা হয়,তখন তা একেবারে ফেলনা হয় না। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যদিও বাংলাদেশের অবস্থান কিছুটা পজিটিভ হয়েছিল,খেয়াল করলে দেখা যাবে, শুধুমাত্র নিরীপত্তাজনিত কারণে বাংলাদেশ নেগেটিভিটি অর্জন করছে। মনে রাখতে হবে, এক গামলা দুধ নষ্ট করতে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট! বিমানমন্ত্রী রাশেদ খান মেননের কথা কিছুটা সন্তোষজনক এক্ষেত্রে। তিনি বলেছেন, "সমস্যা এখন আমাদেরকে সম্মিলিতভাবে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে।" যত যাই বলি, আমাদের ঘরের ভুল যদি আমরা না শুধরাই তাহলে পাশের বাড়ির প্রতিবেশীর ঠ্যাকা নেই তা শুধরানোর। তারা আমাদের ভুল নিয়ে কানাঘুষো করতে পারলেই বেশি সন্তুষ্ট। গৃহযুদ্ধ একটি দেশভঙ্গের কারণ হয়, এ কথা আমাদের মাথায় রাখা উচিত। তবে বাংলার দামাল বাহিনীগুলোর প্রতি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস আছে। আশা আছে। তারা একবার গর্জে ওঠার দেরী! আসুন আমরা সবাই মিলে শুধু আর একটিবার "বাংলাদেশকে ভালোবাসি" ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×