somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন উপন্যাস- সেদিন গেছে ভেসে

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইমেলা হওয়া না হওয়ার বিষয়টা এখনো অমীমাংসিত।

তবু বই প্রকাশের সিদ্ধান্তে আসার পর আর তো পিছু হঠার উপায় নেই। বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশ করতে হবে, সেটাও জরুরি নয়। তবু আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল, আমার এবারের বইটিও বইমেলাতেই আসুক।

'সেদিন গেছে ভেসে' নিয়ে অনেক কথাই আমার বলার আছে। সবচেয়ে ভালো হতো, বইটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে কারো কারো হাতে পৌঁছে যাওয়ার পর বলতে পারলে। দু'একজন পাঠকের মতামত বা পাঠ প্রতিক্রিয়াকে একত্র করে কিছু লিখলে হয়ত তা একটু ভারবিশিষ্ট হতো।

'সেদিন গেছে ভেসে'র শুরুটা হয় একটি বিয়েবাড়িকে নিয়ে। বিয়েবাড়ির হৈ হল্লা কৌতুক হাসিঠাট্টার মাঝেই আচমকা এক দুঃসংবাদ। পাত্র লুটিয়ে পড়েছে মেঝেতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পাত্র।
গল্পের শুরুটা মূলত সেখান থেকেই। বিয়ের আসরেই কনের জীবনে নেমে আসা দুর্বিপাকের সুতো ধরে টান দিতেই একে একে বেরিয়ে আসে আরো অনেকের জীবন। বেরিয়ে আসে আশির দশকের তিন যুবক যুবতীর গল্প। তাদের পারষ্পারিক বন্ধুত্ব, কলহ, প্রেম আর বিচ্ছেদের গল্প।

কিন্তু এসবের বাইরেও উঠে আসে বর্তমান সময়ের আরো এক রহস্যময় যুবকের গল্প। প্রতিটি ঘটনার আশেপাশে সে বিরাজ করছে, অথচ কোনোভাবেই তাকে কোনোকিছুর সাথে সংযুক্ত করা যাচ্ছে না। তাহলে কি অন্য কেউ তার নিয়ন্ত্রক?

ঠিক কী উদ্দেশ্যে এই নিয়ন্ত্রণের নাটাই সে হাতে নিয়েছে?
এতদিকে বিস্তৃত সুতোগুলোকে সে কি একটা নাটাইয়ে বাঁধতে পারবে শেষমেষ?

আমার উপন্যাসের গল্পটা সামাজিক। আবার রহস্যের আবরণ জড়িয়ে দিয়েছি কয়েকপাকে। একটি উপন্যাস পড়ে যাতে মনের সাগরে ঢেউ ওঠে, সেই চেষ্টাটুকুই ছিল আগাগোড়া। বাকিটুকু রেখে দিলাম পাঠকের জন্য।
শুধু পাঠকেদের জন্য আমার লেখা একটি কবিতা শেয়ার করছি যা এই উপন্যাসটিতে জুড়ে দিয়েছি।
‘শেষ শরতের কোনো এক মায়াবী সন্ধার গল্প এটি...
হলুদাভ আলোর লুকোচুরি মাখা আবছায়ায়
মুখোমুখি যাপিত কিছু ক্ষণ,
আবেশমাখা মায়াজালে বন্দী হওয়া
স্মরণীয় কিছু সংলাপ।
নির্ভরতার ডানায় ভর করা উৎসুক তৃষিত চাহনিতে
অবিরত বয়ে চলা অজানা শিহরণ…
ওষ্ঠাধরের পেলব ভূমিতে জমে থাকে বিন্দু বিন্দু স্বেদকণা,
যেখানে নেমে আসে অমোঘ আকর্ষণেরা
অজানা জটিল দূরভিষন্ধির মতো।
ঘণ পল্লবে বিছিয়ে রাখা
কাজলঘেরা জোড়া অশ্রুদীঘিতে
হার মেনে যায়
ভূমধ্যসাগরের অতল গহীন।
সে গহীনে হারিয়ে গেছে হাজার কথকতা...
এলোমেলো ভাবনারা ফুলঝুরি উড়িয়ে
মিশে গেছে পলকা হাওয়ায়।
সন্ধ্যা পেরুলেই নেমে আসে নিকষ আঁধার,
সাহসী আহবান জানায় অধরাকে জয় করার।
দুর্জেয় সেই হাতছানিকে পেছনে ফেলে,
কেবলই জমতে থাকে
এইসব সন্ধ্যের গল্পগুলো।
অদেখা কোনো লেখনীর দুর্নিবার ইশারায়
প্রতিদিন যুক্ত হতে থাকে নতুন নতুন সন্ধ্যেরা।
ইতিউতি উড়ে বেড়ানো মেঘেদের দল
সুযোগমতো কুড়িয়ে আনে,
হতাশায় মোড়ানো কিছু গোপন দীর্ঘশ্বাস...
সুরম্য কষ্টে মোড়ানো সেই যাপিত ক্ষণে ভেসে গেছে
অদম্য তৃষ্ণায় ভেসে গেছে...
আমার কষ্টক্লান্ত সেই ক্লেদার্ত দিন!’

'সেদিন গেছে ভেসে' প্রকাশিত হচ্ছে 'জাগৃতি' প্রকাশনি থেকে। মলাটমূল্য ৫০০ টাকা। বইটির প্রি অর্ডার চলছে। ৩০% ছাড়ে ৩৫০ টাকায় অর্ডার করতে পারবেন রকমারি থেকে। প্রি অর্ডার লিংক,
https://www.rokomari.com/book/207940/sedin-geche-bhese
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×