যে বিকেল গড়ায় শান্ত নদীর মতো...
ধীরলয়ে বাজতে থাকা কোন সুরতানের মতো,
আমার মানষপটে ভেসে হামেশা যাওয়া ভুলতে চাওয়া পোড়া স্মৃতি গুলো তুলে ধরে!
তুলে ধরে না বলা অব্যক্ত কথাগুলো,
যেন অপাংক্তেয় কথকতা যতো!
যে সন্ধ্যাকাশ সাজে আবীরের রাঙা আভায়...
ছড়ানো খন্ড তুলার মেঘেদের নিজ বুক জুড়ে সাজায়,
মৃদুমন্দ ঝিরিঝিরি বাতাসের আলোড়নে আমার মন পাঁজরে জমাট হিমানি গলে যায়!
গলেনা শুধু পোড়া নিউরনের ব্যথাগুলো,
অস্পৃশ্য অধরা অনারোগ্য যাতনা যেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

