কবিতা মোড়ানো ছিল ভোরের বাতাসে
মনের ভেতরে স্বপ্নধুলো
আকাশের বুকে কাশবন ঢেউ
আধবোঁজা চোখে আজ
এভাবেই একটি সকাল খিড়কিতে রাখে হাত।
পাখীদের মিষ্টি সুরে দুলে উঠলো শূন্যতা যতো
ভেতরে তখন দারুণ বৃষ্টি—বাইরে শরৎ কাল।
রাতের বাঈজী চাঁদ দিনের আকাশে লীন
মেঘের চাদর সরে গেলে আরো নটি হয় শশীবালা
শরতের সব কবিতা মেঘে মেঘে দিশেহারা
দিনের আকাশে পাশ ফিরে শু’লে কলাবতী চাঁদ
আকাশনীলে তাকিয়ে দেখি আমার মরন ফাঁদ!
সরল অঙ্কে যোগ-বিয়োগের খেলা
হিসেব কষেই কেটে যে যায় বেলা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



