somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ভাল খেলোয়ারের পাশাপাশি একজন ভাল মানুষও তিনি

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, বেলজিয়াম- যাইই সাপোর্ট করেন, আপনাকে জানিয়ে রাখছি ‘ফোর্বস ম্যাগাজিন’ গতবছর পৃথিবীর সেরা ১০জন শীর্ষ রোজগার করা এথলেটের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকার অন্যতম একজন হচ্ছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। অনেক স্পোর্টস ম্যাগাজিন বলছে- তিনি পৃথিবীর সবচেয়ে দানশীল ফুটবল খেলোয়াড়দের মাঝেও অন্যতম। স্পোর্টস ওয়ান বলছে- সম্ভবত মেসির দান করা টাকায় বানানো স্কুল বাংলাদেশেও আছে।

প্রতিবছর ইনকামের বড় অংশ তিনি দান করে দেন দাতব্য সংস্থা ইউনিসেফ-সহ নানা প্রতিষ্ঠানকে। ‘সিএনএন’ জানিয়েছে- মেসি পৃথিবীর সবচেয়ে বেশী টাকা ইনকাম করা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয়। সারা বিশ্বে এই ভদ্রলোকের টাকায় অসংখ্য স্কুল প্রতিষ্ঠিত হয়েছে!

আপনাকে আরও জানিয়ে রাখছি- সারা পৃথিবীর বহু শিশুর স্কুলের যাবতীয় খরচ দিয়ে তিনি থাকেন। গত বছর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ১৬০০ বাচ্চার জন্য ২০টি ক্লাসরুম উপহার দিয়েছিলেন তিনি। আবার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পুরো টাকাটাই তিনি দিয়েছেন আর্জেন্টিনার একটা হাসপাতালকে!
এমনকি ইজরায়েল যখন ফিলিস্তিনের শিশুদের ওপরে হামলা করছিল তখনো তিনি বলেছিলেন- আমি ঘৃণা করি সেই লোকেদের যারা নিরীহ বাচ্চাদের ওপর হামলা করার নাম দিয়েছে যুদ্ধ!

‘প্লেবয় ম্যাগাজিন’ লিখেছিল- মেসি এই গ্রহের খেলোয়াড় না, মেসি ভিনগ্রহের!
তখন খুব হেসেছিলাম। কারণ আর দশজন সাধারণ মানুষের মতো এক ম্যাচ ভালো না খেললেই, গোল করতে না পারলেই সহজেই বলে দেওয়া যায়- এই খেলে ভিনগ্রহের খেলোয়াড়! কীভাবে?

‘প্লেবয়’ ম্যাগাজিন আসলে ঠিকই লিখেছিল। কারণ এই গ্রহে থেকেও গ্রহের মানুষদের খবর রাখে কয়জন? টাকা থাকলেই দেয় কয়জন? আমাদের অসংখ্য মন্ত্রী এমপি আছেন যাদের জন্য আমাদের মাথা কাটা যায়। যারা দেশের কোটি টাকা মেরে দিয়ে সুইস ব্যাংকে জমিয়েছেন। সাধারণ কৃষক শ্রমিকের টাকা পর্যন্ত মেরে দিয়ে জীবনযাপন করছেন বিলাসের সাগরে। আমার খুবই জানতে ইচ্ছে করে- তারা মেসি নামের মানুষটিকে দেখতে পাননা? অপরাধবোধ জাগেনা?

জী, আমি এই বিশ্বকাপে ব্রাজিলের সাপোর্টার। কিন্তু এই অসাধারণ মানুষটিকে ভালোবাসার কারণ তাঁর মোহনীয় ফুটবল খেলা নয়। তিনি ভালোবাসা অর্জন করে নিয়েছেন নিজ গুণে। মানবিকতায় যিনি এতো অনন্য, ভালো ফুটবল না খেললেও তাঁর যায় আসেনা! মানবিকতার কাছে ফুটবল খুবই তুচ্ছ বিষয়।

স্যালুট লিওনেল মেসি, ‘দ্যা গ্রেট হিউম্যান বিয়িং অন দিস আর্থ’! আপনাকে সম্মান না জানালে সম্ভবত ‘সম্মান’ নিজেই অসম্মানিত হবে!

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×