somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ কাহিনী

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা -১

আমার বয়স তখন ৫ বছর। খুব নিকট আত্মীয়ের একজন জাতীয় পার্টি করতেন। আমাদের আত্মীয়স্বজনদের সব মেয়ে শিশুদের ভোরে এসে সঙ্গে নিয়ে গেলেন। উদ্দেশ্য এরশাদ সেদিন কোন একটি সভায় যোগ দিবেন। আর সে সভায় শিশুরা তার গলায় পরিয়ে দেবে ফুলের মালা। এরশাদের সকাল ৮টার সময় আসার কথা। তাই ভোর ৬টায় ঘুম থেকে তুলে আমাদের সবাইকে নিয়ে গেলেন তিনি। খু্ব কাছের আত্মীয় বলে আব্বু-আম্মু না করতে পারলেন না। সবাই সবচেয়ে সুন্দর জামা পড়ে এরশাদের গলায় ফুলের মালা দিতে গেলাম। অপেক্ষা করছি আর করছি, এরশাদ তো আর আসেন না। তিনি এলেন সকাল ১১টার সময়। তারপর দেখলাম, আমরা শিশুরা সব বসে আছি, আমাদেরকে আর এরশাদের গলায় মালা দিতে ডাকা হলো না, চাটুকারেরা নিজেরাই এরশাদের গলায় মালা পরিয়ে দিলেন। আমরা এতগুলো শিশু রোদের মাঝে দাড়িয়ে অপেক্ষা করছিলাম এরশাদের জন্য, এরশাদের তা চোখেই পড়লো না। তিনি ফুলের মালা গলায় নিয়ে ঘন্টাব্যাপী ভাষণ দিতে শুরু করলেন। তবে ভাগ্যিস, সেদিন আমাকে মালা পরাতে হয়নি, নতুবা সারাজীবন মাথার মধ্যে একটা যন্ত্রণাবোধ থাকতো।

ঘটনা - ২

সময়টা ১৯৯০ সাল। চারিদিকে কেন যেন ভীষণ হৈ চৈ। মামারা ছুটে বাসা থেকে নেমে যায়। পুলিশকে ঢিল মেরে এসে আবার দেয়াল টপকে পালিয়ে যায়। কখনও কখনও টিএসসির সামনে অথবা জিরো পয়েন্টের মন্চ্ঞে গান গায়, ''এরশাদ গেলো এরশাদ গোলো, লোটা কম্বল লইয়া কাঁদিতে কাঁদিতে বনে''; অত বুঝতে পারতাম না; শুধু বুঝতাম হরতাল আর ১৪৪ ধারা নামের কি যেন চলছে, রাস্তায় যাওয়া যাবে না। বাসায় কিছু ম্যাগাজিন আসে এরশাদের ছবি সহ। ছোটদের পড়া নিষেধ। নিষেধ বললে, আগ্রহ যেন আরো বাড়ে। খাটের নীচে বসে এরশাদ কে নিয়ে লেখা জিনাত - মরিয়মের কাহিনী পড়া বা ব্যাঙ্গ করা কার্টুন দেখে কিছুই বুঝতাম না; কেন বড়রা এসব দেখে হাসাহাসি করেন। দেশের নাকি হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন এরশাদ। দেশের টাকা চুরি কিভাবে করে তা নিয়ে জল্পনা-কল্পনা করতাম। একদিন শুনলাম ডাঃ মিলন পুলিশের গুলিতে মারা গেছেন। আন্দোলন নাকি আরো প্রখর হয়। একদিন খবরের কাগজে দেখলাম নূর হোসেনের পিঠে লেখা ''গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক''; এই নূর হোসেনকে নাকি গুলি করে মেরে ফেলেছে কারা!! মাকে জিজ্ঞাসা করলাম স্বৈরাচার কি মা? মা যা বুঝালেন আগা মাথা কিছুই বুঝলাম না। একদিন খুব ভোরে মামা আর বাবা চিৎকার করে রাস্তায় নেমে গেলেন। বললেন, স্বৈরাচারের পতন হয়েছে। হৈ হৈ রৈ রৈ পড়ে গেল। আমার ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা চলছিলো। দুটো পরীক্ষা আন্দোলনের কারনে দিতে হলো না। আমি এতেই খুশী ছিলাম।

ঘটনা -৩

১৯৯৭ সাল। আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। যেই মামা এরশাদের পতন ঘটানোর আন্দোলনে নেমেছিলেন তার বিয়ে। বিদেশ থেকে ৭ বছর পর ফিরলেন। মামা বিয়ে করতে দেশে এসেছেন। ঐ সময় চারিদিকে বিয়ের ধুম পড়েছে। মামার বউভাতের জন্য কোন কমিউনিটি সেন্টার খুঁজে পাচ্ছিলাম না। সব রিজার্ভড। আর মামার কেন যেন বদ্ধ কমিউনিটি সেন্টার পছন্দ না। বিদেশ বিদেশ ভাব। যাই হোক, আমি মামাকে বললাম, চলো চাইনিজ রেষ্টুরেন্ট ভাড়া করি। গেলাম, পরিচিত চাইনিজ রেষ্টুরেন্ট রমনা রেস্তোরায়। বন্ধুরা সবাই আড্ডা দিতাম একসময়। মামার বেশ পছন্দ হলো। ঠিক করা হলো, রমনা রেস্তোরায় চাইনিজ নয়, বরং কন্টিনেন্টাল খাবার সার্ভ করা হবে। যেমন ভাবা তেমন কাজ। পুরো রেষ্টুরেন্ট ভাড়া করলাম আমরা।
বউ ভাতের দিন গিয়ে দেখি রেষ্টুরেন্টের ঝিলের পাশের দিকটা কারা যেন দখল করেছে। রেষ্টুরেন্টের ম্যানেজার, আমাদের কাছে এসে ক্ষমা চাইছেন। বললেন, আর বলবেন না ম্যাডাম এক্স রাষ্ট্রপতি সাহেব নিজে ফোন করলেন, না করতে পারলাম না, একটু এডজাষ্ট করে নেন প্লীজ। স্যার, আপনার সঙ্গে পারসোনালি কথা বলতে চায়। আমিতো রেগে চিৎকার করতে করতে বাসায় ফোন দিলাম। সর্বনাশ হয়েছে, মামার বিয়ের অনুষ্ঠানে এরশাদ এসছে। মামা নিশ্চয়ই আমার উপর রেগে যাবেন। মামাও বউকে নিয়ে পারলারে গেছেন। আসতে দেরী করছেন, আমি গেষ্ট রিসিভ করছি আর কটকট করে এরশাদের দিকে তাকাচ্ছি। এরশাদ আমার কাছে এসে বললেন, আর এক ঘন্টার মধ্যে আমরা চলে যাব। আমি কোন কথা না বলে মুখ ঘুড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর সেই নিকট আত্মীয় চলে এসেছেন, এরশাদকে জ্বী স্যার, জ্বী স্যার করছেন। আর আমি রাগে কাঁপছি। কিছুক্ষণ পর এরশাদ আমার কাছে এসে মিষ্টি হেসে বলেন, আপনার বিয়ের কি হলো? আমি ভীষণ রেগে বললাম, আমার বিয়ে না, মামার বিয়ে। আবারো মৃদু হেসে চলে গেলেন এরশাদ। মনে মনে ভাবলাম ভাগ্যিস গেল, মামা আসার আগে। মামা এলেন মামীকে সঙ্গে নিয়ে। বললাম, জানো নাতো এরশাদ এসেছিলো। আমি বলেছি যত তাড়াতাড়ি পারেন, এখান থেকে চলে যান। মামা বললেন, কই ভিডিও করেছো? আমি বললাম, কাকে? মামা বললেন, কেন এরশাদকে? আমি বললাম, আমি ভিডিওম্যানকে নিষেধ করে দিয়েছিলাম, যেন এরশাদের কোন ফুটেজ না থাকে। মামা বললেন, খুব খারাপ করেছো। জানো এক্স প্রেসিডেন্ট আমার বউ ভাতের ভিডিওতে থাকলে কত প্রেসটিজের ব্যাপার হতো। আমি আর মামার বউভাতে আনন্দ করতে পারলাম না সেদিন। মামাকে কেমন অচেনা মনে হলো।

ঘটনা - ৪

আবারো রাষ্ট্রপতি হয়ে ইসলামের সেবা করতে চান এরশাদ। আজ এরশাদ হেফাজতিদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেন। শাহবাগে যা হয় তা নাকি বেদায়াতি কারবার। ইসলামকে পছন্দ না করলে তাদের দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বলেন এরশাদ। এরশাদ সঙ্গে নিয়ে বর্তমান সরকার জোট গঠন করে, আর এরশাদ প্রেসিডেন্ট পদ না পাওয়ায়, সরকার পতনের আন্দোলনে যোগ দিতে চান। ব্লগারদের সর্বোচ্চ শাস্তি চান এরশাদ।

সমাপ্তি : ছেলেবেলা থেকে এরশাদকে স্বৈরাচারী, স্বার্থপর আর খারাপ মানুষ হিসেবে দেখে এসেছি আমি। আজো এরশাদকে দেখলে কেন যেন নাক মুখ কুঁচকে যায়। মনে হয়, আমার সারা জীবনে দেখা সবচেয়ে খারাপ মানুষটাকে দেখছি। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু এরশাদকে বিশ্বাস করা যায় না। এরশাদেরা কখনোই দেশকে ভালবাসেনা। নিজের স্বার্থে দেশের যেকোন সর্বনাশ তারা মানুষকে বোকা বানিয়ে হাসি মুখে করেন। এই এরশাদরা আমার দেশের মানুষকে আর কতদিন বোকা বানিয়ে লুটপাট করবে আমি তা জানি না।

ফারাজানা কবীর খান (স্নিগ্ধা)
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×