somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

To whom may it concern

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ফেসবুক খুলে আবারো একটা পুরানো কথা মনের মাঝে উঁকি দিয়ে যায়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার !! ??

কারনটা হলো, ০২.০৩.২০১৩ তে আমার এক হিন্দু বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো ”কোন বসবাস করছি আমরা …আজ সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর … আমাদের গ্রামে হিন্দুদের পানের বরজে আগুন ধরিয়ে দিয়েছে কিছু জামাত-শিবিরের কর্মীরা। আমাদের গ্রামে কখনো এমন ঘটনা আগে ঘটেনি” -তার বাড়ি খুলনায়। সে কিছুদিন আগে ইউরোপ থেকে দুটো মাষ্টার্স ডিগ্রী নিয়ে পড়ালেখা শেষ করে দেশের জন্য কিছু করবে এই স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফিরে যায়।

আজ কোন স্ট্যাটাস দেয়নি সে। শুধু আমাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছে ,''আপু আমরা খুব বিপদ আর আতঙ্কের মধ্যে দিয়ে জীবন যাপন করছি। যে কোন মূহুর্তে প্রাণ যাবার ভয়। গতকাল রাতে আবারো আমাদের পানের বরজটা তছনছ করে দিয়ে গেছে সন্ত্রাসীরা। কি করবো এ বিষয়ে? সবাই ভীষণ আতঙ্কের মধ্যে আছি। বোঝাতে পারবো না, এই ভয়টা কিসের? শুধু জানি, সব হারানোর ভয়।''

উল্লেখ্য যে,তাদের এই পানের বরজ জোর করে দখল করে নিতে চাইছিলো কিছু বিএনপি সমর্থিত জামাতপন্থী লোকেরা। তাদের এই দখলপন্থায় বাঁধা দিয়ে সেই বন্ধুর বাবাকে পানের বরজ ফিরিয়ে দিয়েছিলেন, বর্তমানে উপজেলার চেয়ারম্যান এবং ঐ এলাকার স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আমার বন্ধুটির বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। বন্ধুটি তার বাবাকে সেই সময় পরামর্শ দিয়েছিলো, পানের বরজ বিক্রি করে ঢাকায় চলে আসতে। আর তার বাবা উত্তর দিয়েছিলেন, ”জীবন থাকতে আমার ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাবো না।” সেই স্কুল শিক্ষক আমার বন্ধুর বাবা কাঁদতে কাঁদতে তার ছেলেকে বলেছিলেন ,” তুই আর কোনদিন দেশে ফিরে আসবিনা, কোনদিনও না।” বাবার কথা শোনেনি আমার বন্ধু। ফিরে গিয়েছে অনিরাপদ মাতৃভূমিতে।

বাংলাদেশে ১৯৪৭ এর পর থেকে বারবার আঘাত করা হচ্ছে হিন্দু জনগোষ্ঠিকে। ঠিক যেমন ১৯৭১- এ এক পাকিস্তানী এক সেনার ভাষ্যে, “ আমাদেরকে বলা হয়েছিল হিন্দু আর কাফেরদের মারতে। জুনের কোন এক দিন আমরা এক গ্রামে অভিযান চালাতে গেলাম। আমাদেরকে বলা হলো এই গ্রামে হিন্দু আর কাফেরদের মারতে, আমরা গ্রামটি ঘিরে ফেললাম। গ্রামের মহিলারা কোরান পাঠ করছিলো আর পুরুষরা আল্লাহর দয়া চেয়ে নামায পড়ছিলো। কিন্তু তারা দুর্ভাগ্যবান। আমাদের কমান্ডিং অফিসার তাড়া দিচ্ছিলেন, হাতে সময় কম”।

যে পানের বরজ তারা দখল করতে পারছেনা, সেটার উপর অনেক রাগ এই দখলদারির খেলায় মত্ত্ব মৌলবাদিদের। তাই গতকাল রাতেও আবার তছনছ করে দিয়ে গেছে তাদের এই পারিবারিক আয়ের উৎসটুকুতে। তার এলাকার হিন্দু জনগোষ্ঠী দেশ ছেড়ে সীমান্তের দিকে পা বাড়াতে পারছেনা শেষ ভিটে মাটির মায়ায়। আবার জীবনটাও শত্রুর হাতে তুলে দিতে পারছেনা। কি করবে তারা জানে না। এই নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত ৩ বার তাদের পানের বরজ ধ্বংস করা হয়েছে। ওরা যতবার অত্যাচার সহ্য করে আবার একটু জীবনের আশায় সামনের দিকে পা বাড়ায়, ঠিক তখনই আবার ওদেরকে ধ্বংসের দিকে পৌঁছে দেয় মৌলবাদির দল। এভাবে আর কত দিন আমাদেরকে এই মৌলবাদিদের কাছে জিম্মি হয়ে থাকতে হবে?

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×