somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারাম-হালাল ।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কী হবে নামাজে ? কী হবে রোজায় ? কী হবে সফেদ পোশাক গাযে চড়িয়ে সাত পাকে পৃথিবীর প্রথম উপাসনালয়কে চক্কর মেরে এলে ?
পেট যদি হারাম উপার্জনের খাদ্য ও পানীয় থেকে মুক্ত হতেই না পারলো ?
জান্নাত কি জুটবে কপালে ?

আয় উপার্জনে হালাল হারামের সীমারেখা মেনে চলা মানুষের সংখ্যা বাংলাদেশে আশংকাজনকহারে কমে যাচ্ছে দিনদিন । কি চাকরি, কি ব্যবসায়-বাণিজ্যে সুদ, ঘুষ, প্রতারনা আজ স্বাভাবিক ও স্বীকৃত এক সামাজিক চর্চায় পরিনত হয়েছে ।

সৎ মানুষ আজ বিলুপ্তপ্রায় এক শ্রেনীর নাম । আজকের বাজারে সততা একটি কেতাবী ও আবেদনহীন শব্দ মাত্র । সমাজ-সংসারে সৎ মানুষেরা আজ মূল্যবান এন্টিক্সের মতো কেবলমাত্র সংরক্ষনযোগ্য, কিন্তু বাস্তব জীবনে একেবারেই অচল ।

একটা সময় ছিল যখন এদেশে সুদখোর ঘুষখোর শব্দগুলো অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় ছিল । সুদখোর ও ঘুষখোরদেরকে সামাজিকভাবে প্রায় একঘরে করে রাখা হতো । তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে অনীহা প্রকাশ করতো মানুষ । তাদের বাড়িতে দাওয়াত খেতে যেতেও কেউ আগ্রহী হতো না ।

কালের নির্মম পরিহাসে আজ সেই সুদখোর ও ঘুষখোররাই সমাজের সবচে’ প্রভাবশালী ও গন্যমান্য স্তরে উত্তীর্ণ হয়েছে । তারা আজ ক্ষমতাধর, পরম পূজনীয়, অনুসরনীয়, শ্রদ্ধেয় ও বরেণ্য ।

শুধুমাত্র সুদ আর ঘুষ থেকে উপার্জিত অর্থই কি হারাম ?
লোক ঠকানো, চুরী, জোচ্চুরি, লুটপাট, অন্যের সম্পদ আত্মসাৎ, মজুতদারি, অতিরিক্ত মুনাফা করা, হারাম বস্তুর ব্যবসায় ইত্যাদি উপায়ে অর্জিত অর্থ সম্পদও সুস্পষ্টভাবে হারাম ।

এ ছাড়াও, সূক্ষ্ণ বিবেচনায়, কর্তব্যে ফাঁকি, দায়িত্বে ইচ্ছাকৃত অবহেলা, ব্যবসায়-বাণিজ্যে মিথ্যা শপথ, যাকাত প্রদানে ঔদাসীন্য বা অনীহাও অর্জিত অর্থসম্পদকে হারামে পরিণত করে ছাড়ে ।

▓ হারাম উপার্জনের কারনঃ

প্রধানতঃ তিনটি কারনে মানুষ হারাম উপার্জনের দিকে এগিয়ে যায় ।

প্রথমতঃ মূল্যস্ফীতির তান্ডবে আয়ের চাইতে ব্যয়ের মাত্রা বেড়ে যাওয়ায় বেঁচে থাকার উপায়হীন প্রয়োজনে ।
দ্বিতীয়তঃ হালাল হারামের ব্যাপারে অত্যাবশকীয় মৌলিক জ্ঞান বা ধারনার অভাবে ।
তৃতীয়তঃ সম্পদ আহরনের অন্ধ ও সীমাহীন লোভ বা প্রতিযোগিতায় মত্ত হয়ে ।

▓ হারাম উপার্জনের ক্ষতিঃ

যা কিছু মানবজাতির জন্য ক্ষতিকর মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাই মানুষের জন্য হারাম ঘোষনা করেছেন । হারাম উপার্জন ইহজগতে মানুষের দৈহিক ও মানসিক ক্ষতি করার পাশাপাশি পারলৌকিক ব্যর্থতার পেছনেও বিশাল ভূমিকা রেখে থাকে । সে ক্ষতিগুলোর কিছুটা দৃশ্যমান, কিছুটা উপলব্ধিযোগ্য ।

জাগতিক ক্ষতিসমূহঃ
--------------------------
প্রকাশ্য—
# হারাম উপার্জন মানুষকে বিবেকহীন ও অমানুষ করে তোলে,
# চক্ষুলজ্জা দূর করে দেয়,
# আত্মমর্যাদাবোধ কমিয়ে দেয়,
# মনে অহংকার তৈরি করে,
# ধর্মবিমুখ বানায় ।

অপ্রকাশ্য—
# দোয়া কবুল হয় না,
# সন্তানসন্ততি অমানুষ হয়,
# মানসিক শান্তি নষ্ট হয়,
# রোগ-বালাই ও অপমৃত্যু আসে ।

পারলৌকিকঃ
--------------------------
# আমল ব্যর্থ হয়,
# জান্নাত হারাম হয়,
# জাহান্নাম অবধারিত হয় ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×