somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সন্তানদের বেড়ে উঠা ।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইট-কাঠ-পাথরের শহরে চার-দেয়ালের আরামদায়ক বন্দীশালায় ফার্মের মুরগীর মতো বেড়ে উঠছে আমাদের সন্তানেরা । কালে-ভদ্রে নরোম মাটির সাথে ওদের পায়ের ছোঁয়াছুয়ি হয়, ওরা মুক্ত প্রকৃতিতে ছুটে বেড়াতে পারে ।

বিস্তৃত ফসলের মাঠের ওপারে পূব দিগন্তে কী করে ডিমের কুসুমের মতো সকালের লাল সূর্য্য ঘুম জড়ানো চোখে উঁকি দেয় তা ওদের কখনোই জানা হয়ে উঠে না ।

ওদের জানা হয়ে উঠে না ঋতু বৈচিত্রের এই বাংলাদেশে বর্ষার ঘনঘটায় কেমন করে কদম কামিনী কেয়ারা সবুজ পাতার ফাঁকে সুরভিত হাসিতে উদ্ভাসিত হয়ে উঠে । কেমন করে শরতের নীল আকাশে পেঁজা তুলো মেঘেরা স্কুল ফেরা চপলমতি বালিকাদের মতো হাত ধরাধরি করে চলে যায় । কেমন করে হলুদ ফসলের ক্ষেত সন্ধ্যের আগে আগে নীল কুয়াশার চাদর গায়ে টেনে নেয় । খেজুর গাছে ঝুলতে থাকা রসের হাড়িতে চঞ্চু ডুবিয়ে কেমন করে শীতের শালিক তার তৃষ্ণা মেটায় আয়েস করে ।

বসন্তের পদধ্বনিতে রঙের মেলা বসে নিসর্গে, সবুজের দাপটে কুজনমুখর পাখীরা বন-বনানীকে উৎসবমুখর করে তোলে । তারপর বসন্তের এই উৎসবে গর্ভবতী বাংলার প্রকৃতি গ্রীষ্মের দাবদাহে ঘেমে নেয়ে মধুময় ফল প্রসব করে । সেই আনন্দ ছড়িয়ে পড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছোট্ট এক সংসারে ।
এসবতো ওরা জানে না ।

আমাদের সন্তানেরা ঘাসের বিছানায় শুয়ে তারা ভরা রাতের নির্মেঘ আকাশে কালপুরুষ আর সপ্তর্ষির দিকে তাকিয়ে থাকেনি কখনো । শয়তানকে ছুঁড়ে মারা উল্কার আচানক আলোকিত ছোটে চলা দেখে বিস্ময়ে বিহ্বল হয়ে উঠেনি কখনো ওরা । ঝিঁ ঝিঁ ডাকা রাতের ঘুটঘুটে অন্ধকারে জ্বোনাকির নিঃশব্দ আলোকসজ্জার সৌন্দর্য্যে আত্মবিস্মৃত হওয়া কিংবা ভরা জোছনার মায়াবী আলোয় হাঁটতে হাঁটতে আচানক নাকে আসা গোপন হাস্নাহেনার পাঠানো গন্ধে বিবশ দাঁড়িয়ে পড়ার অভিজ্ঞতা কেমন হয় তাও কি জানে ওরা ?


ওরা কি জানে স্কুল পালিয়ে মাছ ধরতে গিয়ে কিংবা বৃষ্টিতে ভিঁজে ফুটবল খেলে কাদায় মাখামাখি হয়ে বাড়ি ফিরে মায়ের বকুনি খাওয়ার মজা কতো বেশী হতে পারে ? জানে কি ওরা প্রতূষ্যে মক্তবে কোরাস করে সুরা মুখস্ত করার আনন্দ কেমন হয় ?

চৈত্রের দাবদাহে বহুদিনের তৃষ্ণার্ত মাটিতে আচমকা বৃষ্টির ফোঁটা পড়লে যে সোঁদা গন্ধ বের হয় তাদের ঘ্রাণেন্দ্রিয় তা চিনতে পারবে না কখনোই । বৈশাখী ঝড়ে আম বাগানে আম কুড়ানো, ডুমুর পাতার ফাঁকে টুনটুনির ছোট্ট বাসা খুঁজে ফেরা, কুকুরের তুলতুলে বাচ্চার সরল আনুগত্যে পিছু হাঁটার গর্ব নিয়ে বাড়ি ফেরার শিহরিত আনন্দতো চিরদিনই অজানা থেকে যাবে ওদের কাছে ।

ওরাতো বই আর জ্ঞানের বোঝার নীচে চাপা পড়ে কুঁজো হয়ে বেড়ে উঠছে । ভার্চূয়াল ওয়ার্ল্ডের সিনথেটিক আনন্দে ওরা বুঁদ হয়ে আছে । মেকি সভ্যতার কসমেটিক সৌন্দর্য্য ওদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দিয়েছে ।

ওদের কলমে তাই কবিতা জন্ম নেয় না । কুত্রাপি নিলেও তাতে মাটির গন্ধ, শেকড়ের গন্ধ পাওয়া যায় না । ওদের কবিতায় ফুটে উঠে নাগরিক জীবনের জটিলতা আর যন্ত্রনা । বেঁচে থাকার আনন্দ মহৎ হয়ে ধরা দেয় না ওদের জীবনে ।

নিয়ম আর শৃংখলার এক নির্দয় নিগড়ে বাধা পড়ে আছে ওদের হাত-পা । মৃত্যুর আগে এ থেকে নিস্তার নেই ওদের ।
নিস্তার নেই ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×