সীমান্তে কি হচ্ছে বা হয় এটা আমরা অনেকে জানিনা কিন্তু আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি তারা কিছটা হলেও এটা বুঝি তাই এ ব্যাপারে দুটি কথা না বলে পারছি না ....বাংলাদেশের চোরাকারবারীরা সাধারনত গরু, কাপড়, কসমেটিকস, ঔষুধ, ক্রোকারিজ, মোটর পার্টস্ ইত্যাদি এই সব এনে থাকে তবে ভয়ংকার বিপদজনক জিনিস গুলি এ দেশে আসে ভারতীয় চোরাকারবারীদের মাধ্যমেই তার মধ্যে ফেনসিডিল সহ সকল মাদক ও অস্ত্র অন্যতম। দুর থেকে আনায়ন খরচ বলে বাংলাদেশ সীমান্তে গড়ে উঠেছে অসংখ ফেনসিডিল কারখানা , ভারতীয় চোরাকারবারীরা কিভাবে বিএসএফকে ফাকি দেয় জানিনা তবে আমাদের দেশের চোরাকারবারীদের বিএসএফ ও উক্ত সীমান্তের মালিককে ( ভারতের প্রতিটি সীমান্ত পয়েন্ট যেগুলো দিয়ে অবৈধভাবে মানুষ বা মাল আসা যাওয়া করে তা প্রতি বছর নিলামের মাধ্যমে ইজারা দেয়া হয় ! প্রভাবশালী কোন মানুষ তা কিনে এবং লোক এবং মালামাল আনা নেয়ার সময় নির্দিষ্ট পরিমান অর্থ তাদের দিয়ে আসতে হয়, আমাদের চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের ওপার মোহদীপুর এলাকাটা রাম ঘোষ নামের জনৈক এক গড ফাদার প্রতিবছর কেনেন) টাকা পয়সা দিয়ে মাল আনতে হয়।
সীমান্তে নির্যাতন নতুন কোন বিষয় না এটা একটা নিয়মিত ব্যাপার তবে প্রতিনিয়ত এর শিকার হয় হাবিবুরের মত নিরহরা আসল চোরাকারবারীরা থাকে এর বাইরে, বাংলাদেশের অন্য সীমান্তের কথা বা উদাহরনে আমি যাবনা শুধু নিজ জেলার কথাই বলি, ইউটিউবে ভিডিও প্রকাশের জন্য হাবিবুরের ঘটনাটি উঠে এসেছে বটে তবে আমাদের জেলায় কত মানুষ বিএসএফ এর নির্যাতনের শিকার হয়েছেন এবং পঙ্গুত্বকে বরন করে নিয়েছেন তার হিসেব নেয়, এছাড়া কত মানুষ গুম হয়েছেন সেই হিসেবও দেশবাসীর অজানা তবে এই সকল ঘটনা যাদের সাথে ঘটে তারা হয়রানির ভয়ে কোথাও কোন অভিযোগ করেন না(গত কালের জনকন্ঠ ১ম পাতায় একটা নিউজ আছে যা পড়লে একটা প্রাথমিক ধারনা পাবেন) ।
সীমান্তে শুধু বিএসএফ কর্তৃক নির্যাতনের ঘটনা হয় তা না এর বাইরেও আছে আরো সাংঘাতিক কিছু অপকর্ম, অনেক সময় বিএসএফ আমাদের দেশে অনুপ্রবেশ করে আমাদের ফসল কেটে নিয়ে যায়, খাবার জন্য খাসি ধরে নিয়ে যায় অনেক বাংলাদেশী নারী সম্ভ্রম হারিয়েছেন এই বিএসএফ এর হাতে তবে লোক চক্ষুর হাত থেকে বাঁচতে নিরহ এই গ্রাম্য মহিলারা কোন কিছুই প্রকাশ করেন না।
আমাদের জান মালের হেফাজত করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের নতুন দিগন্তের শুরু হয়েছে । কিন্তু এর কোন প্রভাব সীমান্তে পড়েনি, ভারত যদি আমাদের বন্ধুই হয় তবে বন্ধুত্বের দাবি নিয়েই আমরা এ সব বন্ধের আহ্ববান জানাতে পারি তবে যদি সেই স্বদিচ্ছা আমাদের থাকে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






