অরণ্যে আগুন দেখে শংকিত দিন গুনে
দীপালি মোহিত এখন সময়ের পঞ্চবটে
কারূনের সম্পদে উইপোকা বাসা বুনে
চলেছি ধীর পদে খেয়াহীন নদীর তটে।
বুননে মনন সদা চৌকস ঝলমল
ইতিহাস লেখা হয় মানুষের লাল খুনে
বন্দরে ভীড়ে নতুন তরণী গত চরিত্র খল
ঝরে পাতা, নড়ে সময়ের কলম নিজ গুণে।
সঞ্চিত লাভা বুকে নিয়ে পৃথিবী আবর্তনে
পাঁজরে পাঁজরে তপ্ত তুফান ভূমির পদচারণে
উত্তাপ-মাঝে অন্তরাধার ভয় কি প্রবর্তনে
দিকে দিকে কই শীতল ঝর্ণা জ্বলন্ত বিয়াবানে।
হারাতুশ্ শারকিয়্যাহ্, মদীনা
06-07.06.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




