মানুষ তুমি বিনম্র হও; হও অবনত
অস্মিতা মানায় না তোমায়; অসুন্দরের প্রকাশ
মাটিকে আলিঙ্গন কর; তোমার অস্তিত্বের আত্মীয়
মূলত্বেঃ নিম্নমুখীতা নিয়ে ঊধর্্বাষ্ফালন বেমানান।
নিমগ্ন অন্ধকার থেকে মুক্তি নিয়ে আলো_ছায়ায়
কি করে ভুলে যাও বিদায়ী অন্ধকারের আকর্ষণ?
তোমাতে নেই রেশমাত্র আলোর প্রভা, ছটার বিচ্ছুরণ
বিম্বিত হওনা আরশীর অনুকরণে; নিরেট পদার্থ
কিরণ অথবা প্রদীপের ঔজ্জ্বল্যে তুমি কার্যকর
তারকালোকের ঘুমন্ত চোখে নিদ্রিত ঢুলুলতা
ধার করা আগুন, পানি আর বায়ুর হিসেবী খাতা
মাটির মমতায় অনাদায়ী দেনা বেঁচে থাক যতদিন
স্তব্ধ শরীরে ভাগাভাগি হবে পাওনাদারের ঋণ।
তবে কি লাভে অহংকার,
লোভের পেয়ালায় বিষপান খেয়ালের?
মাটি হতে আসা
মাটিতেই বসবাসা
মাটির বক্ষে চলা
মাটিরই অবয়বে কথা বলা,
সম্পর্ক দিনরাত আর মমতা
ক্রোধে, রোধে, হিংসা আর হত্যা
ভুলে যাও তবু বইলে দখিনা হাওয়া
এই মাটিতেই ফিরে যাওয়া।
মানুষ তুমি বিনম্র হও; হও অবনত
ঔদ্ধত্যে মানায় না তোমায়; বড়ই বেমানান।
04.07.2006
মদীনা, সৌদি আরব।
ছবিটির জন্য কৃতজ্ঞ যেখানে ঃ
http://www.boloji.com
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




