somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠিগুলো দিনরাত-2

০৭ ই জুলাই, ২০০৬ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যার ক্ষীণ প্রদীপটিকে বুকে নিয়ে একটি রাত এগিয়ে চলছে- ভোরের আলোর প্রত্যাশায়, নিঝুম অন্ধকারে। ঈশাণ কোণের মেঘ দানব হুংকার ছেড়ে তেড়ে আসছে! সাগরের জলরাশি তার সাথে তাল মিলিয়ে নেচে নেচে ধেয়ে ধেয়ে এগিয়ে আসছে আরো কাছে। জলনৃত্যের হাতছানি সমস্ত গগণ ফাটিয়ে তার জিহ্বার লেলিহান অগি্ন শিখা ছুঁড়ে ছুঁড়ে এগিয়ে আসছে। পৃথিবীকে প্রকম্পিত করে মহা ভূমিকম্পের ভাংচুর ধ্বনি শোনা যাচ্ছে। আসলো!!! এই বুঝি এসে আমাকে চুরমার করে নরকে ভাসিয়ে দেবে আর আমার মিটিমিটি প্রদীপটিকে গলা টিপে নিভিয়ে দেবে।

ভাবে, ভয়ে জড়সড় দুর্বল রাত্রি। মধ্যাকাশের তারারা ক্ষীণ আলো নিয়ে জ্বলতে চাইলেও পরক্ষণেই অাঁধারে হারিয়ে যায়। তারাও পারেনি ঝড়-ঝঞ্জা এড়িয়ে সামান্য আলোটুকু নিয়েও এগিয়ে আসতে। অবশেষে পবনের কাছে মিনতি জানালো- তুমি তো আমার অতি কাছের মানুষ, আমায় তুমি রক্ষা কর। তোমার ক্ষমতায় আমাদের প্রাণ-প্রদীপটিকে শিখায়িত হতে দাও। আমার ভোরের সূর্যটির প্রতীক্ষার নীরবতা নিয়ে আমাকে প্রতীক্ষমান থাকতে দাও। নাহ্ঃ সেও তাকে আঘাত-যন্ত্রণায় জর্জরিত করে সকালের ডাস্টবিনে ফেলার জন্য জড়ো করে রাখলো যেন। বিক্ষত এ হৃদয় নিয়ে সবুজের দেশের শ্যামল মাটি অাঁকড়ে ধরে অভিশপ্ত জীবনের বোঝা টেনে টেনে তবুও সে এগিয়ে চললো।

জীবনের অাঁধারের অগি্ন-পরীক্ষা সমাপ্তির পথে এখন শেষ রাতের শুকতারা যেন জ্বলতে চাইছে। পুব আকাশে হলুদ আভা ছড়িয়ে পড়েছে। কি যে এক অজানা উল্লাসে কেঁপে কেঁপে উঠছে মনোবীণার প্রতিটি তার। প্রদীপ ঔজ্জ্বল্যে ভরে যায়, পৃথিবীতে বেঁচে থাকতে তার একটি পরিচয়, একটি অধিকার, একটি ডাক, 'বাবা' ফিরে আসছে। যাকে সে জানে কিন্তু একদিনও দেখার সৌভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মায়নি। বার বৎসর বয়সেও যে একটি বার মাত্র বাবা বলে ডাকতে পারেনি; দুর্ভাগা নাম ধরে বাবার একটি ডাক শুনেনি। সাথীদের বাবারা শহর থেকে ফিরে আসে, তাদের আনন্দ দেখে ছোট্ট কপালের নীচের দু'টো নিষ্পাপ চোখে পিতৃহীন ইয়াতীমের মত চেয়ে থাকে আর ভাবে, একদিন আমার বাবাও এমনি করে আমার কাছে আসবেন।

কিন্তু দুঃখ, আজ তো ভোরের কুয়াসা কেটে গেল তবু বিধ্বস্ত রাতের জীবনে রঙিন সূর্যটির উদয় হলো না। মরুর শুস্ক চাঁদের কোন জোৎস্না রাত ছলনার তাকে বেঁধে রেখেছে হয়তো। প্রাচ্যের সীমান্ত পেরিয়ে মধ্য প্রাচ্যের কোন নীল সাগরে সে সূর্য আজো নিমজ্জিত। জীবনের লেনদেন ধীরে ধীরে ফুরিয়ে আসছে বুঝি। ভাবে- বিধ্বস্ত রাত। কাগজে অাঁকা প্রতিচ্ছবিকে বাবা বলে ডাকলে সে তো আর জবাব দিতে পারে না। 'তুমি ফিরে আসো বাবা! আমি তোমায় দেখবো! বাবা বলে ডাকবো! প্রদীপটির কচি মনের চাপা আর্তনাদ।

[[বিরহ ব্যাথায় ব্যথিত একজন এবং পিতৃস্নেহ বঞ্চিত এক শিশুর অশ্রু দেখে প্রবাসীর কাছে লেখা চিঠির দীর্ঘ ভূমিকা; যার পরপরই প্রবাসী দেশে ফিরে যায় প্রিয়জনদের ভালবাসায়। '94 এর শুরু অথবা মাঝামাঝিতে লেখা]]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×