নাটকের বিষণ্ন সমাবেশ
আমাদের এই পৃথিবী-গ্রামে
নদীগুলো সব রক্তবর্ণ,
সাজঘরে রঙের বাঙ্গুলো ভাঙ্গছে
প্রতিদিন
প্রতিক্ষণ
চরিত্র বিবন্টনে রঙের ছোঁড়াছুঁড়ি
দেয়ালেরা সাক্ষ্য হয়ে আছে।
সাদা সাদা পর্দাগুলো
এখন রঙিন ছাপার শাড়ী
মঞ্চের কারুকাজে প্রকৃতি
সীমান্ত সবুজে ভাবনার অাঁকিবুকি
হাল ধরে আছি ভূমিকাহীন
নির্বাক বিবেকে
সচিৎকার দর্শক
কথাগুলো ছুঁড়ে দিচ্ছি আকাশে
মুখস্থ সব দিন-দুপুরে
রাখালের বাঁশীর সুরে
নবান্ন আর ফিরে আসে না
তবু রয়ে যায় নাটকের দিন
নট ও নটীতে আমাদের বিচিত্র ভূমিকা।
বিদঘুটে আন্তঃঅন্ধকারে পথচলে
আমাদের যাত্রাদল।
মঞ্চ বানাই
স্বপ্নের মঞ্চ
আবার ভেঙ্গে ফেলি, আবার বানাই
জোড়াতালিতে জড়োসড়ো
অজানা সীমিত সময়
প্রতিটি রঙিন জীবন
মাঝে মাঝে ইচ্ছে হয় ভেঙ্গে ফেলি
এই ঘুণে ধরা মানব কাঠের বেদী।
09.07.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবিটির জন্য কৃতজ্ঞ যেখানে ঃ
http://www.lib.utexas.edu
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




