13//
উতাল মরুর দামাল বাতাস কয় ডেকে আয়
আড়াল করে সবুজ গাঁয়ের দখিনা বায়
অশ্রু নদীর কান্না লুকাও কঠিন শিলায়
চুপ করে ঐ দেখছে আকাশ এই অভিনয়।
16.09.2004
14//
মরুর পথে যায় বেদুঈন ক্লান্তি নিয়ে
হাতছানি দেয় শ্যামল বনের রঙিন টিয়ে
ঊষর বালির ঢেউয়ের সাথে দুলছে জীবন
সাগর জলের মরীচিকার পাওনা নিয়ে।
13.10.2005
15//
জীবনের শূন্যতাকে ভেবেছিলাম ভরবো নীলে
অসীম ঐ নীল গগনে জ্বালবো রবি সবাই মিলে
কোথায় গগন! কোথায় ভূবন! দু'য়ের মাঝে রইলো পবন
বাঁধন ছিঁড়ে দামাল বেদন ফিরছে ঘুরে সবার 'দিল'-এ।
30.10.2004
16//
মরুর বাতাস আনলো বয়ে ঝলসানো সুখ
সবুজ হৃদয় স্বপ্ন দেখে একখানি মুখ
লাজরাঙ্গা ঐ ঊষার আলো, রাতের বেগুনী মায়া
উষ্ণ এবং শীতল সময়, মাঝখানে তার দুখ্।
16.09.2004
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




