দীপ্ত বেদনাগুলো কেন নিভে যায় না
অশান্ত দিন আমার বদলাবে কোন প্রাতেঃ
অাঁধারের বিনিদ্র ছোরা বক্ষে বিঁধিলো কে
কবে নিশি ভোর হবে?
এখন চলছি অজানা দ্বীপের পানে
খর স্রোতস্বিনী টানে
প্রথম 'সরণ দ্বীপ' -এর স্মৃতি
ক্লান্ত কর-এ মুছে নিতে হবে
কে জানে আবার ক'বে,
মহাস্রোতস্বিনী ফের ফিরাবে আমারে
মরণ দ্বীপের ওপারে।
কেন যে সেজেছি নওলের সাজ
জীবনের এই পুতুল খেলায়
সীমাহীন অবেলায়
এই পর্বের অশ্রু না মুছিতে হায়
ঐ সমাপ্তি অনন্ত ডেকে নিয়ে যায়।
অশ্রু ঝরাও, বিরহ সহিয়া যাও
সিক্ত কর-কমলও যদি না পাও
জেনো-
ভুবন ব্যাথার পদ্মে নীর
জীবনের রঙিন পৃষ্ঠা উল্টিয়ে সুখ খুঁজো
হে বিরহ বীর।
22.01.2001
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবি কৃতজ্ঞতা ঃ
http://www.qwantz.com
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




