কালো কালো চিল্তে মেঘ হতে ঝরে পড়ে
রাতের কষ্ট-ফোটা, ভোরের গোমরা মুখে
আমাদের জীবনের প্রভাতে।
অকবি সময়কে গদ্যের বাঁধনে বাঁধে
পদ্যের কারসাজি; লোকে বলে কবিমন,
সে শুধু ঠাঁয় দাঁড়িয়ে থাকে শুকনো রুটির বিকেলগুলোয়
তোমাদের কবিতার শরীরে হেলান দিয়ে।
শিরা-উপশিরায় ছন্দেরা কিলবিল করে উঠে
পশমী বুকের জমিনে আগাছার উৎপাত
দিনের কামলা ঠিকা নেয়; আজন্ম ঠিকাদার
কাঁধে তোলে কলমের লাঙ্গলী ফলা, ছোটে প্রহরের জমিনে
বুনে যায় গদ্যের মৌসুমী রবি-শষ্য আর
পদ্যের ফুল-ফল-মূল।
হৃদয়ের মফস্বলে নেমে আসে নিশুতি; নামে প্রতিদিন
শব্দের বনাঞ্চলে শুনি বিচিত্র হাঁক-ডাক
বৈশিষ্ট্য-ভয়ে কোঁকড়াতে থাকে সাহসের পেশী
ঠেকে যায় এসে খাদের সম্মুখে, পতনের দেয়ালে
সহসা রুখে উঠে কাগজে মোড়ানো শব্দাবলী
শব্দে মোড়ানো অক্ষর, আর
অক্ষরের শরীর জুড়ে দগদগে অগি্নস্ফুলিঙ্গ!
জ্বলে উঠে কষ্টের বারুদেরা, হয় শাব্দিক-
"আমি পোড়াবো অসত্য-যালিমের সিংহাসন!"
26.07.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.studiolina.com/tutorials/psp/lessons/advanced/images/fire_16.jpg| K

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


