এক পশলা বৃষ্টির মত সদ্য ঝরা
নোনা জলগুলো, বহু কুপের ঝর্ণা-নির্ঝরন
শ্যাম, সাদা, কৃষ্ণ নরম আগ্নেয়গিরির লাভা
নিরব উদ্গীরণ!
তিথিয়া-মথিয়া শেষে গোশ্তের পলি
আচ্ছাদিত ঢেউহীন লোহিত সাগর-বুকে
সকরুণ তৃষ্ণা জাগে, সে কি শীতল জলের?
সমীরণ দীর্ঘশ্বাস ফেলে অপেক্ষিত জ্বালামুখে
অন্তর্দেশের বিজন বাতাস কিসের ধ্বনি বয়ে আনে?
অবশেষে-
ক্লান্তিতে নুয়ে আসে হিমালয়ের বুক।
08.08.2001
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবি ঃ http://www.studiolina.com
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



