somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের বিচিত্রতা......

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের প্রতিটি দিনই তার বিচিত্রতার চাদরে নতুন রং নিয়ে প্রতিভাত হয়। এমনকি প্রতিটি বেলাও এর সাথে রংয়ের নতুন সংমিশ্রণ ঘটায়।যা এমন এক আবহ তৈরি করে, তা অতুলনীয়।প্রতিদিনের প্রতিটি ক্ষণ জীবনের সাথে রংয়ের এই সংমিশ্রনের খেলাটা নিপুণভাবে করে।

তেমনি, এক অসাধারণ মুহুর্তের সাথে দিন শুরু করেছিল যুবায়ের। সকালে ঘুম থেকে উঠেছে। ফজরের সালাত আদায় করেছে মসজিদে গিয়ে। তারপর সকালে কিছুক্ষণ হেঁটেছে। সকালের বাতাসটা তার অসাধারণ লাগে। এত মধ্যে সে এক বেহেশ্তি পরিবেশ খুঁজে পায়। সকালের পাখির কিচির-মিচির, বাতাসের শুভ্রতা যুবায়ের খুব উপভোগ করে। সকালের গাছগুলোও যেন শুভ্রতার এক মূর্ত প্রতিক।

প্রতিদিনের মত সে দিনটা শুরু করেছিল। কিন্তু সে কী ভেবেছিল জীবনের এতগুলোর দিনের মধ্যে আজকের দিনটা তার জন্য এমন বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। প্রতিদিনের মত সব কাজ শেষ করে সে গিয়েছিল তার দৈনিক চারণভুমি, বিশ্ববিদ্যালয়ে। স্বাভাবিকভাবেই সব কিছু করছিল। সব কিছু ঠিকই ছিল, চলছিলও মসৃণতার সাথে। এর মাঝে বাড়িথেকে তার মুঠোফোনে ফোন আসে। কিন্তু ফোন ধরতে পারিনি, ক্লাসে থাকার কারণে। তারপর সে তার মেসে গিয়ে ফোন দেয়। ফোন বাজে, কেউ ধরে না। কেউআবার ফোন দেয়ও না। তারপর সে তার মামার ফোনে ফোন দেয়। তার মামা ফোন ধরেই বলে ,আব্বু তুমি এখনি বাড়ি চলে আস। সে বুঝতে পারে, কিছু একটা হয়েছে। সে তার স্বভাব মতো প্রশ্ন করে না। বাড়ি আসার জন্য প্রস্তুতি নিতে থাকে। বাসের কাউন্টারে ফোন দিয়ে টিকিট নিশ্চিত করে। দুপুর ৩.০০ টায় তার বাস। সে বাসা থেকে বের হয়ে যায়। একটা সি এন জি নিয়ে চলে যায় গাবতলীর উদ্দেশ্যে। এর মাঝে ফোন আসে ছোটখালার, বলে যুবায়ের কোথায় তুই? যুবায়ের উত্তর দেয়,গাবতলী যাচ্ছে। যুবায়ের আবার জিজ্ঞেস করে, কি হয়েছে?? খালামনি বলেন, তোর আব্বু স্ট্রোক করেছে। তখন যুবায়েরের মাথায় তো আকাশ ভেঙ্গে পড়ে। খালামনি কথা বলছে আর কাঁদছে। যুবায়ের বলে, তাহলে ঢাকা নিয়ে আসতে বলেন। তখন আসল ঝড়ের বাতাসটা গায়ে লাগল।যুবায়ের বুঝতে পারে, হয়ত সুনামির মধ্যে ছিল না, কিন্তু সুনামিকে কেন মানুষ এত ভয় পায়। তখন সত্যিই ওর মাথায় আকাশটা ভেঙ্গে পড়ে।ওর পৃথিবী তখন গভির আঁধারে নিমজ্জিত হতে যাচ্ছে। সে তখন দিশেহারা। পুরা ব্যাপারটা তার কাছে তখন দুঃস্বপ্ন মনে হচ্ছে। আরে ধুর, কিছুই হয় নি। এইসব বলে নিজেকে স্বান্ত্বনা দিচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×