নিজেকে খুঁজতে খুঁজতে একদিন হারিয়ে গেলাম
নক্ষত্রদের গ্রামে, যেখানে
গ্রহ-উপগ্রহ মিলে সাজানো তারাদের পরিবার।
সুখ-দুঃখের উল্কা-ধুমকেতু ঝড়ে-উচ্ছাসে
ব্লাকহোলের বিনাশী ভয়ে কম্পমান তাদেরে দেখলাম
ছুটতে ছুটতে ক্লান্ত অনন্ত পূর্ব-ধ্বংসের পথে।
ওরা জানে- ওরা কারা, কোথা হতে কোথায় এবং কেন?
আমি হতাশ হলাম তাদের ভিড়ে নিজেকে না পেয়ে।
দৃষ্টিকে স্থাপিলাম সমান্তরালে, সম্মুখে; যেখানে
গহীন বনের তরু-লতা, জানোয়ার, পোষা প্রাণী আর
পোকামাকড় থেকে ইট-পাথরের দেয়ালের কৌশল
গলিত খনিজের প্রচলিত রূপ, গতির ত্রিবিদ যান
আগুনের বন্টনে অাঁধারের ক্যানভাসে আলোকচিত্র-সমাবেশ
রঙে-রূপে-সজ্জায় বলে যায় পরিচয়; আগমন হেতু, প্রগমন পথ।
ওরাও স'বে চেনে আপনায়, জানে কোথা হতে কোথায় এবং কেন?
লজ্জিত মন, ব্যথিত বদন, হেঁট হয়ে এলো মানবের উন্নত শির!
আমি তাকালাম পাদুকাদ্্বয়ের আশেপাশে, যেখানে
ধুলি-পলি-কাঁকরের দিন কেটে যায় মিলে-মিশে সাম্যের পর্বতে-সমতলে
খড়-কুটো-পাতা-লতা-গুল্মেরা বাঁচে আশ্রয়ে মমতায়
মাটির আবরণ পরে পানি, পানিরও গভীরে লাভা
ভূ-তলের অতল সমূহ ভূমিকে ভালবেসে আগলে রাখে বুকের কিনারায়।
ওরাও ডেকে বলে স্পন্দনে, চেতনায়; আমরা তো চিনি-জানি আপনায়
এলেম কোথা হতে, ফিরে যাব কোন সে অচিন্তনে, এসেছি বা কোন কাজে।
তুমিও কি তাই জানো- ওহে শ্রেষ্ঠ সৃষ্টি; বিবেকের আধার?
আমি লজ্জার শেষটুকুও দু'হাতায় মুছে খুঁজি লুকোনোর আশ্রয়
বিচিত্র ভাবনায়..."আমি কে? কোথা হতে এখানে এবং কোথায় অনন্ত?
কি কাজ আমার এই বিশ্ব-চরাচরে?" অতৃপ্ত বাসনায়....।
24.08.2006
শেষরাতের খোলা আকাশের তলে,
রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.reiseskizzen.de/andalusien/bilder/andalusien4.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



