পৃথিবীর নিয়মের দলিত-মথিতদের একজন আমি
লাল গালিচা।
পিষ্ঠ হই কালো এবং বহুবিধ পাদুকায়
বড় বড় গণহন্তারকেদের মাড়ন সয়ে যায়
আমার কোমল পরশী বুক।
আনা-দু'আনা থেকে সিকি সন্ত্রাসীরা এর
করে আয়োজন;
ওদেরে সম্বোর্ধনা দিতে প্রয়োজন
নিষ্পাপ এ বুকের জমিন।
বিছিয়ে দেই বন্দরে,
সদোরে,
অন্দরে,
সাদরে সব ষড়যন্ত্র হয় আমার আগলিত বৈঠকে।
দিতে হয় তাই দেই
প্রতিবাদের ভাষা নেই,
আমার লালিমার কালো অধ্যায় তোমাদের জানা নেই।
একালের কানাকানিতে ঝলমলের আড়ালে-আবডালে
মহাকালের সাক্ষী হয়ে আছি আমি, ওরা
এবং
আমরা লাল গালিচারা।
05.09.2006
রাবওয়া, রিয়াদ, সেীদি আরব।
ছবির জন্য [link|http://www.astrotots.org/images/NESTLE
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


