আমি এক আকাশের স্বপ্ন এঁকে
তোমাদের কাছে রেখে যাই।
হৃদয়ে বীণা বাজে
ধরনী সুরে সাজে
আমি শুধু বারে বারে ঝরে ঝরে যাই
সময়ের নীল বাঁকে অতীতে হারাই।।
স্বপ্ন বুনি আমি হৃদয়ের মাঝে
কাগজে-কলমে বাঁধি সকাল-সাঁঝে।
মন থেকে মনেমনে
জন থেকে জনেজনে
নতুন দিনের নব স্বপ্ন সাজাই।।
মানুষের গোলামী থেকে মুক্তি দিতে মানুষেরে,
আল্লাহর গোলামীতে শান্তি দিতে পৃথিবীরে।
হাতে হাতে এই হাত রাখ সকলে
নতুন প্রভাত আনো আঁধার ঠেলে।
দীপ্ত শপথ নাও
কাফেলা এগিয়ে দাও
এ পথের বাঁকে বাঁকে মোরা প্রেরণা সাজাই।।
15.09.2006
চন্দ্রখণ্ড-জোড়া গাঢ় নীল আকাশের তল,
রাবওয়া, রিয়াদ, সৌদি আরব।
ছবির জন্য [link|http://ski-zermatt.com/mattnet/pics/summer/2000/The

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

